বৃহত্তর চট্টগ্রাম সমিতি গাজীপুর এর ঈদ পূর্ণমিলনী ও সাধারণ সভা অনুষ্ঠিত
মাড়িয়ায় নুরানীয়া হাফিজিয়া মাদ্রাসার উন্নয়নে ইসলামী জলসা: শিল্পপতি সাকলায়েনের অনুদান
গাজীপুরে প্রধানমন্ত্রীর আকস্মিক যাত্রাবিরতি, নববর্ষে জনসমুদ্রের উচ্ছ্বাসে উষ্ণ অভ্যর্থনা
মিথ্যা সংবাদ প্রচারের প্রতিবাদে কৃষক দলের নেতার সংবাদ সম্মেলন
পূর্ব শত্রুতার জেরে দুর্গাপুরে পুকুরে বিষ প্রয়োগ, নিষিদ্ধ ছাত্রলীগ নেতার বিরুদ্ধে থানায় অভিযোগ
গাজীপুর মহানগরের ৪৭নং ওয়ার্ডে ওরিয়েন্ট ক্লাবের উদ্যোগে মিনিবার ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়
সারের কৃত্রিম সংকট ও অনিয়ম রোধে কৃষি কর্মকর্তার কঠোর হুঁশিয়ারি
প্রসূতি মায়েদের জন্য সাইকোলজিক্যাল কাউন্সিলিং সেবা চালু করল সিএমএইচআর
‘তারেক রহমানের কাছে আন্দোলনের ট্রফি দিয়ে নির্বাচনের তারিখ এনেছেন ড. ইউনূস’
সেনানিবাসে আশ্রয় থেকে হত্যা মামলার আসামি, পতন হলো শিরীন শারমিনের

সংগীতশিল্পী জেফার রহমান। অভিনেত্রী হিসেবেও তার পরিচিতি রয়েছে। তবে দর্শক জেফারকে গায়িকা হিসেবেই বেশি পছন্দ করেন। তার ফ্যাশনের ধরণ তরুণদের বেশ আকৃষ্ট করে। এবার তিনি ধরা দিলেন অন্যরকম এক লুকে।
সম্প্রতি তিনি তার ফেসবুকে কিছু ছবি শেয়ার করেছেন। যেখানে তিনি খোলামেলা পোশাক ও মেকআপহীন লুকে ধরা দিয়েছেন।
ছবিতে দেখা যায়, খোলা চুল, মাথায় রোদ চশমা এবং মেকআপহীন লুকে গুহায় বসে থাকতে দেখা গেছে এ গায়িকাকে। তার পরনে ছিল সাদা ক্রপ টপ ও হাফ জিন্স। এছাড়াও গলায় ঝুলানো ছিল ফ্যাশনেবল একটি ব্যাগ। সেই সঙ্গে কানে স্টোনের ছোট দুল, ঠোটে হালকা লিপস্টিক আর চোখের চাহনি।
জেফারের খোলামেলা পোশাকে অনুরাগীদের মনে বিরূপ প্রতিক্রিয়ার জন্ম নিয়েছে। তার পোস্টের কমেন্ট বক্সে ভক্তরা জেফারের রূপের প্রশংসার পাশাপাশি কটাক্ষও করেছেন কেউ কেউ।
তরুণদের ক্রেজ গায়িকা জেফারকে নিয়ে ট্রলও কম হয় না। তার অভিনয়, সাজপোশাক, শাড়ি পরা থেকে শুরু করে হালের নতুন গান ‘স্পাইসি’ সবখানেই হয়েছে ট্রল!
উল্লেখ্য, গান ও অভিনয়, এই দুই শিল্পের তার পরিচিতি এবং জনপ্রিয়তা রয়েছে জেফারের। গুণী নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকীর ‘লাস্ট ডিফেন্ডার্স অব মনোগামী’তে অভিনয় করে দর্শকমহলে দারুণ প্রশংসিত গায়িকা।
আপনার মতামত লিখুন :