কমিশন নেই, নড়ছে না হাসিনা পরিবারের দুর্নীতির ফাইল
নওগাঁর নিয়ামতপুরে মধ্যরাতে মাদকবিরোধী অভিযান: ৮০০ পিচ ইয়াবাসহ গ্রেফতার ২
রাজশাহীতে র্যাবের অভিযান: ২ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার
স্বপ্ন কেড়ে নিল চোর: দুর্গাপুরে প্রতিবন্ধী শিক্ষার্থী তুহিনের স্কুলে যাওয়ার একমাত্র ‘পা’ চুরি
চারঘাটে লিগ্যাল এইড কমিটির দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
দাওকান্দি কলেজের সেই নারী ‘শিক্ষিকা’ নন, প্রকৃত পরিচয় প্রকাশ: বরখাস্তের নির্দেশ
কৃষিকে বাণিজ্যিক ও লাভজনক করতে দুর্গাপুরে কৃষি অফিসার সাহানা পারভীনের নেতৃত্বে ‘পার্টনার’ কংগ্রেস অনুষ্ঠিত
বৃহত্তর চট্টগ্রাম সমিতি গাজীপুর এর ঈদ পূর্ণমিলনী ও সাধারণ সভা অনুষ্ঠিত
মাড়িয়ায় নুরানীয়া হাফিজিয়া মাদ্রাসার উন্নয়নে ইসলামী জলসা: শিল্পপতি সাকলায়েনের অনুদান
গাজীপুরে প্রধানমন্ত্রীর আকস্মিক যাত্রাবিরতি, নববর্ষে জনসমুদ্রের উচ্ছ্বাসে উষ্ণ অভ্যর্থনা

পুঠিয়া সংবাদদাতা : রাজশাহীর পুঠিয়া উপজেলার ধোপাপাড়ায় আনসার ও ভিডিপি কার্যালয়ের আয়োজনের মধ্য দিয়ে গ্রামভিত্তিক অস্ত্রবিহীন ভিডিপি (পুরুষ ও মহিলা) মৌলিক প্রশিক্ষণের উদ্বোধন করেছেন পুঠিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান জি.এম হিরা বাচ্চু।
রবিবার (২০ আগস্ট) দুপুরের দিকে উপজেলার ধোপাপাড়া ডিগ্রী কলেজ মাঠে ওই উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
ওই মৌলিক প্রশিক্ষণে অংশ গ্রহণ করবেন মহিলা ৩০ জন ও পুরুষ ৩০ সর্ব মোট ৬৪ জন অংশগ্রহণ করবেন।
উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোঃ শাহিনুর রহমান, উপজেলা আনসার ও ভিডিপি অফিসার পুঠিয়া, রাজশাহী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জি.এম হিরা বাচ্চু, চেয়ারম্যান উপজেলা পরিষদ, পুঠিয়া, রাজশাহী।
এসময় প্রধান অতিথির বক্তব্যে উপজেলা পরিষদের চেয়ারম্যান জি এম হিরা বাচ্চু বলেন, আমরা যদি লক্ষ্য করি তাহলে বহির্বিশ্বে দেখা যায় সাধারণ মানুষরাও বাধ্যতামূলক সাময়িক প্রশিক্ষণ নিয়ে থাকে। এই সাময়িক প্রশিক্ষণ জানা থাকলে আমরা নিজেরা এবং পরিবার ও আরো অনেকের উপকারে আসতে পারবো।
তিনি আরও বলেন, আমাদের এই বর্তমান সরকার মানুষের জীবনমান উন্নয়ন নিয়ে কাজ করে চলেছেন, তারই অংশ হিসেবে এই প্রশিক্ষণ কর্মশালা। আপনাদের এই প্রশিক্ষণের মাধ্যমে উন্নত জীবন কামনা করি। প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্দেশ্য এসব প্রশিক্ষণের মাধ্যমে স্মার্ট বাংলাদেশ গড়ে তোলা।
আপনার মতামত লিখুন :