ফেসবুক পরিচয় বেড়াতে এসে মুল্যবান জিনিস পত্র চুরি— উল্টো হুমকি; খিলক্ষেত থানায় অভিযোগ
কমিশন নেই, নড়ছে না হাসিনা পরিবারের দুর্নীতির ফাইল
নওগাঁর নিয়ামতপুরে মধ্যরাতে মাদকবিরোধী অভিযান: ৮০০ পিচ ইয়াবাসহ গ্রেফতার ২
রাজশাহীতে র্যাবের অভিযান: ২ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার
স্বপ্ন কেড়ে নিল চোর: দুর্গাপুরে প্রতিবন্ধী শিক্ষার্থী তুহিনের স্কুলে যাওয়ার একমাত্র ‘পা’ চুরি
চারঘাটে লিগ্যাল এইড কমিটির দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
দাওকান্দি কলেজের সেই নারী ‘শিক্ষিকা’ নন, প্রকৃত পরিচয় প্রকাশ: বরখাস্তের নির্দেশ
কৃষিকে বাণিজ্যিক ও লাভজনক করতে দুর্গাপুরে কৃষি অফিসার সাহানা পারভীনের নেতৃত্বে ‘পার্টনার’ কংগ্রেস অনুষ্ঠিত
বৃহত্তর চট্টগ্রাম সমিতি গাজীপুর এর ঈদ পূর্ণমিলনী ও সাধারণ সভা অনুষ্ঠিত
মাড়িয়ায় নুরানীয়া হাফিজিয়া মাদ্রাসার উন্নয়নে ইসলামী জলসা: শিল্পপতি সাকলায়েনের অনুদান

রিয়েলিটি শো বিগ বস থেকেই জনপ্রিয়তা পান বলিউড অভিনেত্রী এলি আব্রাহাম। একজন বিদেশিনী হয়েও বলিউডের রঙিন দুনিয়ার সাড়া দিয়েছিলেন। ২০১৩ সালে ‘ মিকি ভাইরাস’ সিনেমার মাধ্যমে বলিউডে অভিষেক হয়েছিল তার। দক্ষ অভিনয়ের গুণে দর্শকের মন জয় করেছিলেন। সম্প্রতি এক সাক্ষাৎকারে মুম্বাইতে তার ক্যবিয়ারের শুরুর গল্প শুনিয়েছেন সুইডিশ এই কন্যা।
সম্প্রতি ফিল্মফেয়ার সাময়িকীকে দেওয়া এক সাক্ষাৎকারে নিজের বলিউডে আসা প্রসঙ্গে এলি আব্রাহাম বলেন, ‘আমার তখন পাঁচ বছর বয়স। সুইডিশ টেলিভিশনে হঠাৎই বলিউডের একটা সিনেমার গান দেখি, রঙিন পোশাক পরে নাচছে রূপসী মেয়েরা। তাদের মধ্যে প্রাণশক্তি যেন উপচে পড়ছে। তাদের অভিব্যক্তি, নাচের মুদ্রা দেখে প্রথম দর্শনেই আমি প্রেমে পড়ে গিয়েছিলাম।
এই সুইডিশ কন্যা বলেন, ‘এরপর সঞ্জয় লীলা বানসালির দেবদাস সিনেমায় আমাকে দারুণভাবে আকর্ষণ করে। তার গল্প বলার ধরন আমাকে মুগ্ধ করে। এই ছবিতে ঐশ্বরিয়া রাই বচ্চন আর মাধুরী দীক্ষিতকে দেখে মনে মনে বলে উঠেছিলাম, আমি তাদের মতো হতে চাই। আমাকে এখন পথ খুঁজে বের করতে হবে।’
কীভাবে আত্মবিশ্বাস দিয়ে সব বাধা দূর করেছেন, তা-ও জানিয়েছেন এলি, ‘ভাষা আমার প্রতিবন্ধকতা হয়ে দাঁড়িয়েছিল। হিন্দি জানতাম না। আপনি যদি আত্মবিশ্বাসী, মানসিকভাবে শক্তিশালী ও সাহসী হন, তাহলে সব বাধা দূর করতে পারবেন। অবশ্যই ধৈর্য রাখতে হবে। নিজেকে ঘষামাজা করে আরও উন্নত করতে হবে। অবশ্যই নিজের কাজের প্রতি সততা আর নিজের প্রতি আস্থা রাখতে হবে।
এলি জানিয়েছেন বলিউড ইন্ডাস্ট্রিতে এখন অনেক বদল এসেছে, ‘এখন ইন্ডাস্ট্রির প্রভূত উন্নতি হয়েছে। এখানে কেউ এখন কারও জাতীয়তা নিয়ে মাথা ঘামান না। অভিনেতার প্রতিভার ওপর বেশি গুরুত্ব দেন। বিষয়টি আমার দারুণ লাগছে। আমি এখন এত কাজ পাচ্ছি শুধু আমার চেহারার জন্য নয়।’
শুধু বলিউড নয়, দক্ষিণি ছবির দুনিয়াও এলিকে আপন করে নিয়েছে। একের পর এক সুপার হিট দক্ষিণি সিনেমায় কাজ করছেন তিনি। এলি বলেছেন, ‘আমার সঙ্গে দক্ষিণি ছবির এক দারুণ সম্পর্ক গড়ে উঠেছে। আগামী দিনে আমি আরও দক্ষিণি প্রকল্পে কাজ করতে চাই।’
তিনি মিকি ভাইরাস, নামসাবানা, পোস্টার বয়েস সিনেমায় অভিনয় করেছিলেন। তাছাড়াও ঝালাক দিক লাজা, দ্যা বয়েস ভারাত ধারাবাহিকে অভিনয় করে প্রশংসা পেয়েছেন।
আগামী দিনে এলিকে অ্যাকশনধর্মী ছবি ‘গণপথ’-এ দেখা যাবে। এই ছবিতে তার সঙ্গে আছেন টাইগার শ্রফ ও কৃতি শ্যানন। এই সুইডিশ কন্যাকে সবশেষ পর্দায় দেখা গেছে অমিতাভ বচ্চনের সঙ্গে ‘গুডবাই’ সিনেমা।
আপনার মতামত লিখুন :