কমিশন নেই, নড়ছে না হাসিনা পরিবারের দুর্নীতির ফাইল
নওগাঁর নিয়ামতপুরে মধ্যরাতে মাদকবিরোধী অভিযান: ৮০০ পিচ ইয়াবাসহ গ্রেফতার ২
রাজশাহীতে র্যাবের অভিযান: ২ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার
স্বপ্ন কেড়ে নিল চোর: দুর্গাপুরে প্রতিবন্ধী শিক্ষার্থী তুহিনের স্কুলে যাওয়ার একমাত্র ‘পা’ চুরি
চারঘাটে লিগ্যাল এইড কমিটির দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
দাওকান্দি কলেজের সেই নারী ‘শিক্ষিকা’ নন, প্রকৃত পরিচয় প্রকাশ: বরখাস্তের নির্দেশ
কৃষিকে বাণিজ্যিক ও লাভজনক করতে দুর্গাপুরে কৃষি অফিসার সাহানা পারভীনের নেতৃত্বে ‘পার্টনার’ কংগ্রেস অনুষ্ঠিত
বৃহত্তর চট্টগ্রাম সমিতি গাজীপুর এর ঈদ পূর্ণমিলনী ও সাধারণ সভা অনুষ্ঠিত
মাড়িয়ায় নুরানীয়া হাফিজিয়া মাদ্রাসার উন্নয়নে ইসলামী জলসা: শিল্পপতি সাকলায়েনের অনুদান
গাজীপুরে প্রধানমন্ত্রীর আকস্মিক যাত্রাবিরতি, নববর্ষে জনসমুদ্রের উচ্ছ্বাসে উষ্ণ অভ্যর্থনা

মোহনপুর সংবাদদাতা: রাজশাহীর মোহনপুরে একটি পুকুর পাড় থেকে অজ্ঞাত এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (৯ জুন) সকাল সাড়ে ১১ টায় মোহনপুর উপজেলার সইপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে জেলা পরিষদের নতুন পুকুরের পাড় থেকে বিকৃত অবস্থায় মরদেহটি উদ্ধার করা হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার সকালে লোকজন পুকুর পাড় দিয়ে চলাচল করার সময় মরদেহ দেখতে পায়। মৃত লাশের দুর্গন্ধ বুঝতে পেরে জাতীয় জরুরী ৯৯৯ নম্বরে ফোন করেন স্থানীয়রা। পরে মোহনপুর থানার পুলিশ জেলা সিআইডি ক্রাইম ফিল্ট ম্যানেজমেন্ট টিম ঘটনাস্থলে গিয়ে অজ্ঞাতনামা যুবকের মরদেহটি উদ্ধার করে। সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য লাশ রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়।
লাশের পাশ থেকে সিরাপের বোতল উদ্ধার করেছে পুলিশ। অন্যদিকে, পুলিশের ধারণা এক সপ্তাহ আগে তাঁর মৃত্যু হয়েছে। কি কারণে তাঁর মৃত্যু হয়েছে পুলিশ নিশ্চিত করতে পারেননি।
মোহনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহা. সেলিম বাদশাহ বলেন, উদ্ধার হওয়া লাশের পরিচয় শনাক্ত করা যায়নি। তাঁর বয়স ২৫ থেকে ৩৫ বছর হবে বলে ধারণা করা হচ্ছে। পরিচয় শনাক্ত করার পাশাপাশি তাঁর মৃত্যুর কারণ উদঘাটনে কাজ করছে পুলিশ।
আপনার মতামত লিখুন :