মাড়িয়ায় নুরানীয়া হাফিজিয়া মাদ্রাসার উন্নয়নে ইসলামী জলসা: শিল্পপতি সাকলায়েনের অনুদান
গাজীপুরে প্রধানমন্ত্রীর আকস্মিক যাত্রাবিরতি, নববর্ষে জনসমুদ্রের উচ্ছ্বাসে উষ্ণ অভ্যর্থনা
মিথ্যা সংবাদ প্রচারের প্রতিবাদে কৃষক দলের নেতার সংবাদ সম্মেলন
পূর্ব শত্রুতার জেরে দুর্গাপুরে পুকুরে বিষ প্রয়োগ, নিষিদ্ধ ছাত্রলীগ নেতার বিরুদ্ধে থানায় অভিযোগ
গাজীপুর মহানগরের ৪৭নং ওয়ার্ডে ওরিয়েন্ট ক্লাবের উদ্যোগে মিনিবার ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়
সারের কৃত্রিম সংকট ও অনিয়ম রোধে কৃষি কর্মকর্তার কঠোর হুঁশিয়ারি
প্রসূতি মায়েদের জন্য সাইকোলজিক্যাল কাউন্সিলিং সেবা চালু করল সিএমএইচআর
‘তারেক রহমানের কাছে আন্দোলনের ট্রফি দিয়ে নির্বাচনের তারিখ এনেছেন ড. ইউনূস’
সেনানিবাসে আশ্রয় থেকে হত্যা মামলার আসামি, পতন হলো শিরীন শারমিনের
বিশ্ববাজারে ১২ শতাংশ তেল উধাও, ব্যারেল প্রতি মূল্য পরিশোধ করতে হচ্ছে ১৫০ ডলার

বাংলাদেশের রাষ্ট্রপতি মো: সাহাবুদ্দিন ও তার সহধর্মিণী ড. রেবেকা সুলতানা শনিবার (৩ জুন) আঙ্কারার গ্র্যান্ড ন্যাশনাল অ্যাসেম্বলিতে তুরস্কের নবনির্বাচিত প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগানের শপথ অনুষ্ঠানে যোগ দিয়েছেন।
রাষ্ট্রপতির সাথে সফরে থাকা তার প্রেস সচিব মো: জয়নাল আবেদীন বাসসকে জানান, বিশ্বের ৭৭টি দেশের নেতৃবৃন্দের উপস্থিতিতে শনিবার সন্ধ্যা ৫টায় (তুরস্ক স্থানীয় সময়) এই শপথ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এছাড়াও অনুষ্ঠানে ন্যাটো এবং ইসলামিক সহযোগিতা সংস্থা-ওআইসি’সহ আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন।তুর্কি নেতা এরদোগান টানা তৃতীয় মেয়াদে প্রেসিডেন্ট হিসেবে শপথ গ্রহণ করেন।
পরে প্রেসিডেন্টের দায়িত্ব গ্রহণ উপলক্ষে প্রেসিডেন্ট প্যালেসে এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়।প্রেসিডেন্ট এরদোগান বাংলাদেশের রাষ্ট্রপতি মো: সাহাবুদ্দিন এবং বিশ্ব নেতৃবৃন্দের সাথে কুশল বিনিময় করেন।
শপথ গ্রহণের পরপরই প্রেসিডেন্ট এরদোগান তুরস্ক রাষ্ট্রের প্রতিষ্ঠাতা মোস্তফা কামাল আতাতুর্কের সমাধি পরিদর্শন করেন।রাষ্ট্রপ্রধান সাহাবুদ্দিন গত বৃহস্পতিবার রাতে ছয় দিনের সরকারি সফরে ঢাকা ত্যাগ করেন।
তুরস্ক সফরকালে রাষ্ট্রপতি আঙ্কারায় শেরাটন আঙ্কারা হোটেলে অবস্থান করছেন।আগামী ৬ জুন সন্ধ্যায় একটি ভিভিআইপি বিমানে (ফ্লাইট নং বিজি ২০৮) দেশে ফেরার কথা রয়েছে রাষ্ট্রপ্রধানের।
সূত্র : বাসস
আপনার মতামত লিখুন :