জমি বিক্রিতে মূল্য গোপন, রাজস্ব ফাঁকি ও মানি লন্ডারিংয়ের অভিযোগ
বৃহত্তর চট্টগ্রাম সমিতি গাজীপুর এর ঈদ পূর্ণমিলনী ও সাধারণ সভা অনুষ্ঠিত
মাড়িয়ায় নুরানীয়া হাফিজিয়া মাদ্রাসার উন্নয়নে ইসলামী জলসা: শিল্পপতি সাকলায়েনের অনুদান
গাজীপুরে প্রধানমন্ত্রীর আকস্মিক যাত্রাবিরতি, নববর্ষে জনসমুদ্রের উচ্ছ্বাসে উষ্ণ অভ্যর্থনা
মিথ্যা সংবাদ প্রচারের প্রতিবাদে কৃষক দলের নেতার সংবাদ সম্মেলন
পূর্ব শত্রুতার জেরে দুর্গাপুরে পুকুরে বিষ প্রয়োগ, নিষিদ্ধ ছাত্রলীগ নেতার বিরুদ্ধে থানায় অভিযোগ
গাজীপুর মহানগরের ৪৭নং ওয়ার্ডে ওরিয়েন্ট ক্লাবের উদ্যোগে মিনিবার ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়
সারের কৃত্রিম সংকট ও অনিয়ম রোধে কৃষি কর্মকর্তার কঠোর হুঁশিয়ারি
প্রসূতি মায়েদের জন্য সাইকোলজিক্যাল কাউন্সিলিং সেবা চালু করল সিএমএইচআর
‘তারেক রহমানের কাছে আন্দোলনের ট্রফি দিয়ে নির্বাচনের তারিখ এনেছেন ড. ইউনূস’

শাকিব খান, শবনম বুবলী নিয়ে চর্চার শেষ নেই। আমেরিকায় গিয়ে বিয়ে করেছিলেন তাঁরা। শাকি এবং বুবলীর একটি ছেলেও রয়েছে। তবে বর্তমানে তাঁদের সম্পর্ক খুব একটা ভাল যাচ্ছে না।
প্রকাশ্যেই চলছে কাদা ছোড়াছুড়ি। বুবলীর সঙ্গে আর কোনও সম্পর্ক রাখতে চান না তিনি, এমনটাই দাবি শাকিবের। অন্য দিকে, নায়িকাও ছেড়ে দেওয়ার পাত্রী নন। তিনিও প্রকাশ্যে নিজেদের বিচ্ছেদ মানতে নারাজ।
তাঁদের প্রেমটা ঠিক কী ভাবে হয়েছিল? সংবাদমাধ্যমে নিজেদের প্রেমের গল্পই ভাগ করে নিয়েছেন অভিনেত্রী। তিনি বলেন, “আমরা যখন একসঙ্গে কাজ শুরু করি, তখন শাকিব শুধুই আমার সহ-অভিনেতা ছিল।
তার পর ধীরে ধীরে একে অপরের প্রতি আকৃষ্ট হয়ে পড়ি। মানুষটাকে কাছাকাছি পাওয়ার পর মনে হয়েছিল অনেকটা পরিণত। আমার প্রতি খুবই যত্নশীল ছিল সে।
আমার জন্য তাঁর ভাবনা, দায়িত্বজ্ঞান দেখে মনে হয়েছিল তাঁর জগতে শুধু আমি আছি। সে থেকেই প্রেম শুরু আমাদের।শাকিবের সঙ্গে বেশ কিছু দিন প্রেমপর্বের পর বিয়ের সিদ্ধান্ত নেন নায়িকা।
একটা সময় প্রেমের ঘোরতর বিরোধী ছিলেন বুবলী। ছোটবেলায় খুবই ঘেরাটোপের মধ্যে মানুষ হয়েছিলেন। তিনি বলেন, “প্রেম তো দূরের কথা ছেলেদের সঙ্গে কথা বলার সময়ও ছিল না আমার।
মা কলেজে দিয়ে আসতেন, ক্লাস শেষ হলে কলেজ থেকে নিয়ে আসতেন।” বুবলীকে বিয়ের আগে অভিনেত্রী অপু বিশ্বাসের সঙ্গে সম্পর্কে ছিলেন শাকিব।
অপুর সঙ্গে বিবাহবিচ্ছেদের পর ২০১৮ সালের জুলাই মাসে বুবলীকে বিয়ে করেন নায়ক। প্রথম বিয়ের মতো দ্বিতীয় বিয়েও গোপনে রেখেছিলেন। পরে ২০২২ সালে ছেলে বীরের জন্মের পর প্রকাশ্যে আসে তাঁদের সম্পর্ক।
আপনার মতামত লিখুন :