বৃহত্তর চট্টগ্রাম সমিতি গাজীপুর এর ঈদ পূর্ণমিলনী ও সাধারণ সভা অনুষ্ঠিত
মাড়িয়ায় নুরানীয়া হাফিজিয়া মাদ্রাসার উন্নয়নে ইসলামী জলসা: শিল্পপতি সাকলায়েনের অনুদান
গাজীপুরে প্রধানমন্ত্রীর আকস্মিক যাত্রাবিরতি, নববর্ষে জনসমুদ্রের উচ্ছ্বাসে উষ্ণ অভ্যর্থনা
মিথ্যা সংবাদ প্রচারের প্রতিবাদে কৃষক দলের নেতার সংবাদ সম্মেলন
পূর্ব শত্রুতার জেরে দুর্গাপুরে পুকুরে বিষ প্রয়োগ, নিষিদ্ধ ছাত্রলীগ নেতার বিরুদ্ধে থানায় অভিযোগ
গাজীপুর মহানগরের ৪৭নং ওয়ার্ডে ওরিয়েন্ট ক্লাবের উদ্যোগে মিনিবার ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়
সারের কৃত্রিম সংকট ও অনিয়ম রোধে কৃষি কর্মকর্তার কঠোর হুঁশিয়ারি
প্রসূতি মায়েদের জন্য সাইকোলজিক্যাল কাউন্সিলিং সেবা চালু করল সিএমএইচআর
‘তারেক রহমানের কাছে আন্দোলনের ট্রফি দিয়ে নির্বাচনের তারিখ এনেছেন ড. ইউনূস’
সেনানিবাসে আশ্রয় থেকে হত্যা মামলার আসামি, পতন হলো শিরীন শারমিনের

রাজধানীর উত্তরায় বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) মার্কেটের আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিস সদরদপ্তরের ডিউটি অফিসার রোজিনা আক্তার আগুন নিয়ন্ত্রন এবং নির্বাপনের বিষয়টি বাসসকে নিশ্চিত করেছেন।
তিনি জানান, ফায়ার সার্ভিসের ৬ টি ইউনিট- দ্রুত ঘটনাসস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। সোমবার বেলা ১১টা ১০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় “দি লাইফ সেভিং ফোর্স বাহিনী”। আর সম্পূর্ণ আগুন নির্বাপন করা হয় ১১ টা ২৫ মিনিটে।
আজ সোমবার সকাল ১০টা ২৫ মিনিটে রাজধানীর উত্তরা ৭ নং সেক্টর হাউজ বিল্ডিং বাস স্টপেজের পাশে বিজিবি মার্কেটে আগুন লাগে। খবর পেয়ে উত্তরা পশ্চিম থানার বিপুল সংখ্যক পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাসস্থলে পৌঁছে আগুন নেভাতে ফায়ার সার্ভিসকে সহযোগীতা করে।
প্রাথমিকভাবে আগুন লাগার কারণ, ক্ষয়ক্ষতি ও হতাহতের কোনো খবর জানাতে পারেনি ফায়ার সার্ভিস। সিগারেটের ফেলা আগুন কিংবা বৈদ্যুতিক গোলযোগ থেকে আগুন লাগতে পারে বলে প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে।
বিজিবি মার্কেট উত্তরা পশ্চিম থানার ঢাকা ময়মনসিংহ মহাসড়কে হাউজ বিল্ডিং এর পশ্চিম পাশে ৭ নং সেক্টরে অবস্থিত। এই মার্কেটে প্রায় শতাধিক বিভিন্ন ধরনের দোকানপাট আছে। বাসের টিকিট কাউন্টার, গাড়ির যন্ত্রনাংশ ও পার্স ক্রয় বিক্রয়, চা পানের দোকান রয়েছে।
উত্তরা পশ্চিম থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: মাসুদ আলম বাসসকে জানান, ‘আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের সদস্যরা কাজে করছেন। আমরা নিরাপত্তার দায়িত্বে আছি। হতাহতের কোন খবর পাওয়া যায়নি।’
আপনার মতামত লিখুন :