মাড়িয়ায় নুরানীয়া হাফিজিয়া মাদ্রাসার উন্নয়নে ইসলামী জলসা: শিল্পপতি সাকলায়েনের অনুদান
গাজীপুরে প্রধানমন্ত্রীর আকস্মিক যাত্রাবিরতি, নববর্ষে জনসমুদ্রের উচ্ছ্বাসে উষ্ণ অভ্যর্থনা
মিথ্যা সংবাদ প্রচারের প্রতিবাদে কৃষক দলের নেতার সংবাদ সম্মেলন
পূর্ব শত্রুতার জেরে দুর্গাপুরে পুকুরে বিষ প্রয়োগ, নিষিদ্ধ ছাত্রলীগ নেতার বিরুদ্ধে থানায় অভিযোগ
গাজীপুর মহানগরের ৪৭নং ওয়ার্ডে ওরিয়েন্ট ক্লাবের উদ্যোগে মিনিবার ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়
সারের কৃত্রিম সংকট ও অনিয়ম রোধে কৃষি কর্মকর্তার কঠোর হুঁশিয়ারি
প্রসূতি মায়েদের জন্য সাইকোলজিক্যাল কাউন্সিলিং সেবা চালু করল সিএমএইচআর
‘তারেক রহমানের কাছে আন্দোলনের ট্রফি দিয়ে নির্বাচনের তারিখ এনেছেন ড. ইউনূস’
সেনানিবাসে আশ্রয় থেকে হত্যা মামলার আসামি, পতন হলো শিরীন শারমিনের
বিশ্ববাজারে ১২ শতাংশ তেল উধাও, ব্যারেল প্রতি মূল্য পরিশোধ করতে হচ্ছে ১৫০ ডলার

ফের বিতর্কে অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়। জিম খুলে অনেকের কাছেই টাকা নিয়েছিলেন নাকি তিনি। কিন্তু ফেরত দেননি। এ প্রসঙ্গে মুখ খুললেন নায়িকা।
“সবাই ভুলে যাচ্ছে আমি একটা মেয়ে, আমারও পরিবার আছে”, বিরক্ত অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়। শুক্রবার বিকেল থেকে চর্চায় নায়িকার নাম। তাঁর বিরুদ্ধে উঠে এসেছে একাধিক অভিযোগ। টাকা নিয়ে নাকি ফেরত দেননি নায়িকা। অভিযোগ, জিম ট্রেনিংয়ের নামে টাকা তুলে নাকি জিম বন্ধ করে দিয়েছেন তিনি।
শুক্রবার থেকে একের পর এক অভিযোগ। চুপ ছিলেন নায়িকা। আনন্দবাজার অনলাইনের কাছে ক্ষোভ উগরে দিলেন অভিনেত্রী। তিনি বলেন, “বহু দিন হল আমি এই জিমের সঙ্গে যুক্ত নই। হ্যাঁ, এটা ঠিক যখন জিমটি খোলা হয়েছিল তখন আমি ছিলাম। কিন্তু বহু দিন হয়ে গেল কোনও যোগাযোগ নেই এই জিমের সঙ্গে আমার। টাকাপয়সার কোনও লেনদেনও কেউ দেখাতে পারবেন না।”
শ্রাবন্তী আরও যোগ করেন। তিনি বলেন, “সবাই আসলে আমায় নিয়ে চর্চা করে মজা পায়। ভিউ বেশি আসে বলে হয়তো এমনটা করে। কিন্তু সবাই ভুলে যাচ্ছে, দিনের শেষে আমিও একটা মেয়ে। আমারও সন্তান আছে। আমার একটা পরিবারও আছে। এই ঘটনায় আমি খুবই বিরক্ত। একদমই ভাল লাগছে না আর।”
কয়েক মাস আগে মধ্যমগ্রামের স্টার মলে ‘দ্য ফিটনেস এম্পায়ার’ নামক জিমটি খোলা হয়। যেখানে ভর্তির জন্য প্রত্যেকের থেকে সাড়ে সাত হাজার টাকা নেওয়া হয়েছিল। পার্সোনাল ট্রেনারের জন্য নেওয়া হয় চার হাজার টাকা। হোলির জন্য বন্ধ ছিল জিম। তার পর থেকে আর খোলেনি সেই জিম। কর্তৃপক্ষের সঙ্গে অনেক বার যোগাযোগের চেষ্টাও করেছিলেন গ্রাহকরা। কিন্তু যোগাযোগ না করতে পেরে তাঁরা পুলিশের দ্বারস্থ হন। তবে এই জিমে শ্রাবন্তী ছাড়াও রয়েছেন আরও দু’জন মালিক। যদিও নাম কোথাও উল্লেখ করা হচ্ছে না বলে আরও বিরক্ত নায়িকা।
আপঅ
আপনার মতামত লিখুন :