জমি বিক্রিতে মূল্য গোপন, রাজস্ব ফাঁকি ও মানি লন্ডারিংয়ের অভিযোগ
বৃহত্তর চট্টগ্রাম সমিতি গাজীপুর এর ঈদ পূর্ণমিলনী ও সাধারণ সভা অনুষ্ঠিত
মাড়িয়ায় নুরানীয়া হাফিজিয়া মাদ্রাসার উন্নয়নে ইসলামী জলসা: শিল্পপতি সাকলায়েনের অনুদান
গাজীপুরে প্রধানমন্ত্রীর আকস্মিক যাত্রাবিরতি, নববর্ষে জনসমুদ্রের উচ্ছ্বাসে উষ্ণ অভ্যর্থনা
মিথ্যা সংবাদ প্রচারের প্রতিবাদে কৃষক দলের নেতার সংবাদ সম্মেলন
পূর্ব শত্রুতার জেরে দুর্গাপুরে পুকুরে বিষ প্রয়োগ, নিষিদ্ধ ছাত্রলীগ নেতার বিরুদ্ধে থানায় অভিযোগ
গাজীপুর মহানগরের ৪৭নং ওয়ার্ডে ওরিয়েন্ট ক্লাবের উদ্যোগে মিনিবার ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়
সারের কৃত্রিম সংকট ও অনিয়ম রোধে কৃষি কর্মকর্তার কঠোর হুঁশিয়ারি
প্রসূতি মায়েদের জন্য সাইকোলজিক্যাল কাউন্সিলিং সেবা চালু করল সিএমএইচআর
‘তারেক রহমানের কাছে আন্দোলনের ট্রফি দিয়ে নির্বাচনের তারিখ এনেছেন ড. ইউনূস’

আগামী বছর ঐতিহাসিক চন্দ্রাভিযানে অংশগ্রহণ করতে যাওয়া নভোচারীদের নাম প্রকাশ করেছে ন্যাশনাল অ্যারোনটিক্স অ্যান্ড স্পেস অ্যাডমিনিস্ট্রেশন (নাসা) ও কানাডিয়ান স্পেস এজেন্সি (সিএসএ)। সোমবার (৩ এপ্রিল) টেক্সাসে এক অনুষ্ঠানে পরিচয় করিয়ে দেয়া হয় আর্টেমিস টু মিশনের ক্রুদের। খবর নাসা’র।
প্রথমবারের মতো কোনো নারী এবং কৃষ্ণাঙ্গ যোগ দিচ্ছেন চন্দ্রাভিযানে। ইতিহাস গড়তে যাওয়া এই মিশনের নেতৃত্ব দেবেন কমান্ডার রিড ওয়াইজম্যান (৪৭), যিনি ছিলেন মার্কিন নৌবাহিনীর একজন পাইলট। এর আগে, ২০১৫ সালে আন্তর্জাতিক মহাকাশ স্টেশন ভ্রমণে গিয়েছিলেন তিনি।
এই নভোচারীদের মধ্যে আছেন মার্কিন নৌবাহিনীর আরেকজন সাবেক পাইলট ভিক্টর গ্লোভার (৪৬)। তিনি একজন আমেরিকান-আফ্রিকান। ২০১৩ সালে নাসার সাথে যুক্ত হন। ২০২০ সালে প্রথম মহাকাশে যান তিনি।
প্রথম নারী হিসেবে চন্দ্রাভিজানে যাচ্ছেন অভিযান বিশেষজ্ঞ ক্রিস্টিনা হ্যামক কোচ। ৪৪ বছর বয়সী এই নারী একজন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার। এর আগে প্রথম নারী হিসেবে একটানা ৩২৮ দিন মহাকাশে থাকার রেকর্ড গড়েন তিনি।
এই নভোচারী দলে আছেন কানাডিয়ান বিমান চালক জেরেমি হানসেন। তিনি অবশ্য এর আগে কখনও মহাকাশে যাননি।
সব ঠিক থাকলে আগামী বছরই ১০ দিনের অভিযানে চাঁদকে প্রদক্ষিণ করবেন এ নভোচারীরা। তবে সেবারই চাঁদের বুকে পা রাখবেন না তারা। সেজন্য অপেক্ষা করতে হবে আরও বছরখানেক। সেই ১৯৬৯ সালে অ্যাপোলো-১১ তে চেপে প্রথমবারের মতো চাঁদে নেমেছিল মানুষ। অর্ধশত বছরের বেশি সময় পর আবারও মনুষ্যবাহী নভোযান চাঁদে যাচ্ছে। এই মিশনের নাম- আর্টেমিস মিশন। নাসার এর অভিযান কতটা সাফল্যমণ্ডিত হতে যাচ্ছে সেটি সময়ই বলে দেবে।
জেড/বা
আপনার মতামত লিখুন :