ফেসবুক পরিচয় বেড়াতে এসে মুল্যবান জিনিস পত্র চুরি— উল্টো হুমকি; খিলক্ষেত থানায় অভিযোগ
কমিশন নেই, নড়ছে না হাসিনা পরিবারের দুর্নীতির ফাইল
নওগাঁর নিয়ামতপুরে মধ্যরাতে মাদকবিরোধী অভিযান: ৮০০ পিচ ইয়াবাসহ গ্রেফতার ২
রাজশাহীতে র্যাবের অভিযান: ২ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার
স্বপ্ন কেড়ে নিল চোর: দুর্গাপুরে প্রতিবন্ধী শিক্ষার্থী তুহিনের স্কুলে যাওয়ার একমাত্র ‘পা’ চুরি
চারঘাটে লিগ্যাল এইড কমিটির দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
দাওকান্দি কলেজের সেই নারী ‘শিক্ষিকা’ নন, প্রকৃত পরিচয় প্রকাশ: বরখাস্তের নির্দেশ
কৃষিকে বাণিজ্যিক ও লাভজনক করতে দুর্গাপুরে কৃষি অফিসার সাহানা পারভীনের নেতৃত্বে ‘পার্টনার’ কংগ্রেস অনুষ্ঠিত
বৃহত্তর চট্টগ্রাম সমিতি গাজীপুর এর ঈদ পূর্ণমিলনী ও সাধারণ সভা অনুষ্ঠিত
মাড়িয়ায় নুরানীয়া হাফিজিয়া মাদ্রাসার উন্নয়নে ইসলামী জলসা: শিল্পপতি সাকলায়েনের অনুদান

রেস্তরাঁয় গিয়ে বিরিয়ানির পর ফিরনি তো খেয়েছেন। কিন্তু বাড়িতে বানিয়েছেন কি?
নমাজের পর শরবত, ফল খেয়ে রোজা ভাঙার নিয়ম। তার পর আবার সূর্যোদয়ের আগে পর্যন্ত চলে নানা রকম খাওয়ার পর্ব। টানা এক মাস ধরে এই রোজা পালনের সময়ে বাড়িতে অতিথিদের আনাগোনা লেগেই থাকে। অনেক বাড়িতেই আবার বন্ধু, আত্মীয়রা একসঙ্গে ইফতারে যোগ দেন। ভালমন্দ নানা রকম খাবারের পর শেষপাতে মুখমিষ্টি করতে বাড়িতেই বানিয়ে ফেলতে পারেন ফিরনি। কী ভাবে বানাবেন? রইল ফিরনি বানানোর সহজ রেসিপি।
উপকরণ
দুধ: ২৫০ মিলি
চিনি: দেড় চামচ
চালের গুঁড়ো: ২ টেবিল চামচ
কাঠবাদাম কুচি: ২ টেবিল চামচ
পেস্তাবাদাম কুচি: ২ টেবিল চামচ
ছোট এলাচ গুঁড়ো: আধ চামচ
কেশর: সামান্য
১) প্রথমে একটি পাত্রে দুধ গরম হতে দিন। হালকা আঁচে রাখা দুধ ফুটতে শুরু করলে এর মধ্যে দিয়ে দিন চালের গুঁড়ো।
২) এর পর চিনি দিয়ে নাড়াচাড়া করতে থাকুন। চাইলে সামান্য কনডেন্স মিল্কও দিতে পারেন।
৩) ফুটতে ফুটতে মিশ্রণ ঘন হয়ে এলে এর মধ্যে দিয়ে দিন কাঠবাদাম, পেস্তা-বাদামের কুচি। এর মধ্যে দিন কেশর।
৪) ভাল করে মিশিয়ে নিয়ে উপর থেকে ছড়িয়ে দিন ছোট এলাচ গুঁড়ো। চাইলে সামান্য গোলাপ জলও মেশাতে পারেন।
৫) ঠান্ডা হলে মাটির পাত্রে ভরে ফ্রিজে রেখে দিন।
আপঅ
আপনার মতামত লিখুন :