মাড়িয়ায় নুরানীয়া হাফিজিয়া মাদ্রাসার উন্নয়নে ইসলামী জলসা: শিল্পপতি সাকলায়েনের অনুদান
গাজীপুরে প্রধানমন্ত্রীর আকস্মিক যাত্রাবিরতি, নববর্ষে জনসমুদ্রের উচ্ছ্বাসে উষ্ণ অভ্যর্থনা
মিথ্যা সংবাদ প্রচারের প্রতিবাদে কৃষক দলের নেতার সংবাদ সম্মেলন
পূর্ব শত্রুতার জেরে দুর্গাপুরে পুকুরে বিষ প্রয়োগ, নিষিদ্ধ ছাত্রলীগ নেতার বিরুদ্ধে থানায় অভিযোগ
গাজীপুর মহানগরের ৪৭নং ওয়ার্ডে ওরিয়েন্ট ক্লাবের উদ্যোগে মিনিবার ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়
সারের কৃত্রিম সংকট ও অনিয়ম রোধে কৃষি কর্মকর্তার কঠোর হুঁশিয়ারি
প্রসূতি মায়েদের জন্য সাইকোলজিক্যাল কাউন্সিলিং সেবা চালু করল সিএমএইচআর
‘তারেক রহমানের কাছে আন্দোলনের ট্রফি দিয়ে নির্বাচনের তারিখ এনেছেন ড. ইউনূস’
সেনানিবাসে আশ্রয় থেকে হত্যা মামলার আসামি, পতন হলো শিরীন শারমিনের
বিশ্ববাজারে ১২ শতাংশ তেল উধাও, ব্যারেল প্রতি মূল্য পরিশোধ করতে হচ্ছে ১৫০ ডলার

লকডাউনে স্ত্রীর সঙ্গে আলদা থাকতে শুরু করেন, তার পর বিবাহবিচ্ছেদ। আরও এক বার বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন র্যাপার বাদশা।
জনপ্রিয় র্যাপার বাদশাহের বিবাহবিচ্ছেদের খবরটা এসেছিল আচমকা। এক সময় ভালবেসেই ঘর বাঁধেন জ্যাসমিনের সঙ্গে। কিন্তু লকডাউনেই আলাদা থাকতে শুরু করেন স্বামী-স্ত্রী। তখন থেকেই গুঞ্জন, গায়ক নাকি পঞ্জাবি অভিনেত্রী ইশা রিখির সঙ্গে প্রেম করছেন। প্রায় বছর দুয়েক ধরে সম্পর্কে রয়েছেন তাঁরা। এ বার বাদশা এবং রিখির সম্পর্কের আরও এক ধাপ উত্তরণ ঘটতে চলেছে। শোনা যাচ্ছে ইশার সঙ্গেই বিয়ের পিঁড়িতে বসতে চলেছে বাদশা।
এই প্রসঙ্গে ইশার সঙ্গে যোগাযোগ করা হলে উত্তর না দিয়ে ফোন কেটে দেন অভিনেত্রী। অন্য দিকে এখনই এই বিষয়ে কোনও মন্তব্য করতে চান না বাদশা, এমনটাই জানা যাচ্ছে। এক ফিল্মি পার্টিতে প্রথম দেখা তাঁদের। আর প্রথম দেখাতেই নাকি আকর্ষণ অনুভব করেন তাঁরা। বাদশার ঘনিষ্ঠ মহলের এক জন জানিয়েছেন, তাঁদের দু’জনের মধ্যেই অনেক মিল। একই ধরনের গান, সিনেমা দেখতে পছন্দ করেন তাঁরা।
উল্লেখ্য, বাদশার একটি মেয়েও আছে। মেয়ে অবশ্য মায়ের সঙ্গে এই মুহূর্তে লন্ডনে রয়েছে। তবে গায়কের বিয়ে নিয়ে আপাতত মায়ানগরীতে জল্পনা তুঙ্গে।
আপঅ
আপনার মতামত লিখুন :