ফেসবুক পরিচয় বেড়াতে এসে মুল্যবান জিনিস পত্র চুরি— উল্টো হুমকি; খিলক্ষেত থানায় অভিযোগ
কমিশন নেই, নড়ছে না হাসিনা পরিবারের দুর্নীতির ফাইল
নওগাঁর নিয়ামতপুরে মধ্যরাতে মাদকবিরোধী অভিযান: ৮০০ পিচ ইয়াবাসহ গ্রেফতার ২
রাজশাহীতে র্যাবের অভিযান: ২ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার
স্বপ্ন কেড়ে নিল চোর: দুর্গাপুরে প্রতিবন্ধী শিক্ষার্থী তুহিনের স্কুলে যাওয়ার একমাত্র ‘পা’ চুরি
চারঘাটে লিগ্যাল এইড কমিটির দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
দাওকান্দি কলেজের সেই নারী ‘শিক্ষিকা’ নন, প্রকৃত পরিচয় প্রকাশ: বরখাস্তের নির্দেশ
কৃষিকে বাণিজ্যিক ও লাভজনক করতে দুর্গাপুরে কৃষি অফিসার সাহানা পারভীনের নেতৃত্বে ‘পার্টনার’ কংগ্রেস অনুষ্ঠিত
বৃহত্তর চট্টগ্রাম সমিতি গাজীপুর এর ঈদ পূর্ণমিলনী ও সাধারণ সভা অনুষ্ঠিত
মাড়িয়ায় নুরানীয়া হাফিজিয়া মাদ্রাসার উন্নয়নে ইসলামী জলসা: শিল্পপতি সাকলায়েনের অনুদান

পরনে লাল টুকটুকে বেনারসি পরে অভিনেত্রী রিমঝিম মিত্রের ছবি দেখা মাত্র তাঁর মন্তব্য বাক্স ভরে যায় শুভেচ্ছাবার্তায়। রিমঝিম কি সত্যিই বিবাহিত?
কপালে সিঁদুর, চন্দনের সাজ, মাথায় ওড়না আর খোঁপায় ফুল। ঠোঁটের কোনায় চিলতে হাসি। পরনে লাল টুকটুকে বেনারসি পরে অভিনেত্রী রিমঝিম মিত্রের ছবি দেখা মাত্র তাঁর মন্তব্য বাক্স ভরে যায় শুভেচ্ছাবার্তায়। ছবির ক্যাপশনে অভিনেত্রী লেখেন ‘নতুন জীবন শুরু করেছেন’। যদিও কার সঙ্গে বিয়ে, কবে হল বিয়ে, সে সব কিছু প্রকাশ করেননি অভিনেত্রী। তবে কি সত্যি বিয়ে করলেন অভিনেত্রী, খোঁজ নিল আনন্দবাজার অনলাইন।
হাসিতে ফেটে পড়েন রিমঝিম বলেন, ‘‘নাহ! সবাই এপ্রিল ফুল হয়েছে। আসলে আমি একেবারে সিঙ্গল জ্বলজ্বল করছি।’’ সে না হয় এপ্রিল ফুল বানালেন, তবে সত্যি বিয়ের সানাইটা বাজছে কবে? রিমঝিমের কথায়, ‘‘এখনই না, তবে তেমন কাউকে পেলে কে বলতে পারে, করতেও পারি।’’ কিন্তু কেন এখন বিয়ে করতে চাইছেন না অভিনেত্রী?
রিমঝিমের কথায়, ‘‘আসলে ৭-৮ বছরের একটা সম্পর্ক ছিল। সেই সম্পর্কে ভেঙে যায়। তার পর থেকে সিঙ্গল। একটা সম্পর্ক মানে তো সময়ের চেয়েও বেশি আবেগ জড়িয়ে।’’ অভিনেত্রী জানান, তাঁর প্রাক্তন প্রেমিকের স্থায়ী সম্পর্কে আপত্তি ছিল। সেই কারণে ভেঙে যায় এত বছরের সম্পর্ক। কিন্তু তা হলে এই ছবিটা? হাসতে হাসতে অভিনেত্রী জানান, এটা তাঁর ‘তিতলি’ ধারাবাহিকের সেটে তোলা ছবি।
আপঅ
আপনার মতামত লিখুন :