জমি বিক্রিতে মূল্য গোপন, রাজস্ব ফাঁকি ও মানি লন্ডারিংয়ের অভিযোগ
বৃহত্তর চট্টগ্রাম সমিতি গাজীপুর এর ঈদ পূর্ণমিলনী ও সাধারণ সভা অনুষ্ঠিত
মাড়িয়ায় নুরানীয়া হাফিজিয়া মাদ্রাসার উন্নয়নে ইসলামী জলসা: শিল্পপতি সাকলায়েনের অনুদান
গাজীপুরে প্রধানমন্ত্রীর আকস্মিক যাত্রাবিরতি, নববর্ষে জনসমুদ্রের উচ্ছ্বাসে উষ্ণ অভ্যর্থনা
মিথ্যা সংবাদ প্রচারের প্রতিবাদে কৃষক দলের নেতার সংবাদ সম্মেলন
পূর্ব শত্রুতার জেরে দুর্গাপুরে পুকুরে বিষ প্রয়োগ, নিষিদ্ধ ছাত্রলীগ নেতার বিরুদ্ধে থানায় অভিযোগ
গাজীপুর মহানগরের ৪৭নং ওয়ার্ডে ওরিয়েন্ট ক্লাবের উদ্যোগে মিনিবার ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়
সারের কৃত্রিম সংকট ও অনিয়ম রোধে কৃষি কর্মকর্তার কঠোর হুঁশিয়ারি
প্রসূতি মায়েদের জন্য সাইকোলজিক্যাল কাউন্সিলিং সেবা চালু করল সিএমএইচআর
‘তারেক রহমানের কাছে আন্দোলনের ট্রফি দিয়ে নির্বাচনের তারিখ এনেছেন ড. ইউনূস’

নতুন বছরের শুরু থেকেই সংবাদ শিরোনামে ফিরে এসেছেন ভিভিয়ান ডিসেনা। ছোট পর্দায় এক সময়ের জনপ্রিয় ছিলেন তিনি। তবে গত কয়েক বছর বেশ অন্তরালেই চলে যান। তবে হঠাৎই প্রচারের আলোয় ধমুকেতুর মতো উত্থান হয় তাঁর দ্বিতীয় বিয়ে, চুপিচুপি ধর্ম বদলের কারণে। ভিভিয়ান ও তাঁর প্রাক্তন স্ত্রী ওয়াহ্বিজ দোরাবজির সম্পর্ক ছিল এক সময় ছিল চর্চার কেন্দ্রে।
আচমকাই আট বছরের দাম্পত্যে ইতি টানেন ভিভিয়ান ও ওয়াহ্বিজ। সেই ঘটনার বছর দুয়েক কাটতে না কাটতেই লুকিয়ে বিয়ে করে ফেললেন অভিনেতা। শুধু তাই নয় চার মাসের কন্যা সন্তানের পিতা ভিভিয়ান। অন্য দিকে অভিনেতার সঙ্গে বিবাহবিচ্ছেদ পর থেকেই নাকি ভাল যাচ্ছে না ওয়াহ্বিজের স্বাস্থ্য। এ বার প্রাক্তন স্বামীর জীবনে এমন পরিবর্তনে দেখে খোঁচা দিলেন ওয়াহ্বিজ! রীতিমতো কর্মফল নিয়ে কথা বলেন অভিনেতার প্রাক্তন স্ত্রী।
অভিনেতার প্রথম স্ত্রী ওয়াহ্বিজ নিজের সমাজমাধ্যমের পাতায় লেখেন, ‘‘মানুষের মুখ মিথ্যে বলতে পারে, তবে চোখ কখনও মিথ্যে বলে না। মানুষ ভুলে যাবে, কিন্তু তোমার কর্ম মনে রাখা হবে।’’ যদিও কারও নাম নিয়ে কোনও মন্তব্য না করলেও অনুরাগীদের ধারণা ভিভিয়ানের উদ্দেশেই এই পোস্ট ওয়াহ্বিজের।
জন্মসূত্রে খ্রিস্টান এই অভিনেতা ২০১৯ সালের রমজান মাসেই ধর্ম পরিবর্তন করে মুসলিম হয়েছেন। অভিনেতার স্ত্রী মিশরের সাংবাদিক। নাম নওরান আলি। তাঁর প্রভাবেই কি ধর্ম পরিবর্তন? ভিভিয়ান বলেন, ‘‘খ্রিস্টান পরিবারে জন্ম আমার, ২০১৯ সালে পবিত্র রমজান মাসে ইসলাম গ্রহণ করি। আমি দিনে পাঁচ বার নমাজ পড়ে এখন অনেক শান্তি ও স্বস্তি পাই। আমি চাই আমার জীবন নিয়ে যাবতীয় জল্পনার অবসান হোক।’’ অভিনেতা জানান, এক বছর আগে মিশরে এক ঘরোয়া অনুষ্ঠানে বিবাহবন্ধনে আবদ্ধ হন নওরানের সঙ্গে। শুধু তাই নয় চার মাসের কন্যাসন্তানের বাবা অভিনেতা।
আপঅ
আপনার মতামত লিখুন :