জমি বিক্রিতে মূল্য গোপন, রাজস্ব ফাঁকি ও মানি লন্ডারিংয়ের অভিযোগ
বৃহত্তর চট্টগ্রাম সমিতি গাজীপুর এর ঈদ পূর্ণমিলনী ও সাধারণ সভা অনুষ্ঠিত
মাড়িয়ায় নুরানীয়া হাফিজিয়া মাদ্রাসার উন্নয়নে ইসলামী জলসা: শিল্পপতি সাকলায়েনের অনুদান
গাজীপুরে প্রধানমন্ত্রীর আকস্মিক যাত্রাবিরতি, নববর্ষে জনসমুদ্রের উচ্ছ্বাসে উষ্ণ অভ্যর্থনা
মিথ্যা সংবাদ প্রচারের প্রতিবাদে কৃষক দলের নেতার সংবাদ সম্মেলন
পূর্ব শত্রুতার জেরে দুর্গাপুরে পুকুরে বিষ প্রয়োগ, নিষিদ্ধ ছাত্রলীগ নেতার বিরুদ্ধে থানায় অভিযোগ
গাজীপুর মহানগরের ৪৭নং ওয়ার্ডে ওরিয়েন্ট ক্লাবের উদ্যোগে মিনিবার ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়
সারের কৃত্রিম সংকট ও অনিয়ম রোধে কৃষি কর্মকর্তার কঠোর হুঁশিয়ারি
প্রসূতি মায়েদের জন্য সাইকোলজিক্যাল কাউন্সিলিং সেবা চালু করল সিএমএইচআর
‘তারেক রহমানের কাছে আন্দোলনের ট্রফি দিয়ে নির্বাচনের তারিখ এনেছেন ড. ইউনূস’

বিশ্বের অন্যতম ধনকুবের ও মাইক্রোসফটের সহ প্রতিষ্ঠাতা বিল গেটসকে নিয়ে সম্প্রতি নেতিবাচক মন্তব্য করেছেন টেসলা প্রধান ইলন মাস্ক। তিনি বলেন, এআই প্রযুক্তি সম্পর্কে বিল গেটসের জ্ঞান অতি সামান্য। মূলত বিল গেটসকে নিয়ে দেওয়া স্যান্ডি কোরির এক টুইটে ইলন মাস্ক এমন মন্তব্য করেন।
স্যান্ডি কোরি তার টুইটে বিল গেটসের মাইক্রোসফট ও এআই প্রজেক্ট নিয়ে ইতিবাচক পোস্ট করেন। তিনি বলেন, এআই প্রজেক্টের একদম গোড়ার দিকে ২০০৬ সালে বিল গেটসের সঙ্গে আমার মিটিং হয়। তার মতো একজন মানুষের কাছে এআই নিয়ে ইতিবাচক সাড়া পাবো কল্পনাও করিনি। তবে এটিও সত্য মাইক্রোসফট দীর্ঘমেয়াদী এআই নিয়ে খুব কাছ থেকে কাজ করতে চেয়েছে।
মি কোরি প্রায় ৩৬৩৯ শব্দের একটি ব্লগ পোস্ট লিখেন। এটির শিরোনাম ছিল ‘এআই যুগের শুরু’। এতে তিনি এআই প্রযুক্তিকে আরেক মানবিক বিপ্লবের সঙ্গে তুলনা করেন। পাশাপাশি বিল গেটসের কথাও বলেন। গেটস কর্মসংস্থান, স্বাস্থ্যসেবা ও এডুকেশন সংক্রান্ত বিষয়েও এআই ব্যবহারে পক্ষে ছিলেন বলেন জানান মি কোরি। এই পোস্টেই টুইটার সিইও ইলন মাস্ক মন্তব্য করেন, বিল গেটসের সঙ্গে শুরুর দিকের মিটিংয়ের কথা মনে পড়ছে। তখন এআই সম্পর্কে তার জ্ঞান ছিল খুবই সামান্য। এখনও তাই আছে।
এদিকে ফরচুনের প্রতিবেদন অনুসারে ইলন মাস্ক ওপেন এআইয়ের সঙ্গে ২০১৫ সাল থেকে কাজ করছিলেন। তিনি এই প্রতিষ্ঠানের শুরুর দিকের একজন বিনিয়োগকারী ছিলেন। ফলে ২০১৬ সালে বিল গেটসের সঙ্গে মিটিংয়ে তিনিও উপস্থিত ছিলেন। সেই অভিজ্ঞতা শেয়ার করতে গিয়েই বিল গেটসকে খোঁচা দিলেন এই বিলনিয়র। পরবর্তীতে টেসলার নিজস্ব এআইয়ের জন্য তিনি ওপেনএআইয়ের প্রজেক্ট থেকে বেরিয়ে আসেন।
জেড/বা
আপনার মতামত লিখুন :