বৃহত্তর চট্টগ্রাম সমিতি গাজীপুর এর ঈদ পূর্ণমিলনী ও সাধারণ সভা অনুষ্ঠিত
মাড়িয়ায় নুরানীয়া হাফিজিয়া মাদ্রাসার উন্নয়নে ইসলামী জলসা: শিল্পপতি সাকলায়েনের অনুদান
গাজীপুরে প্রধানমন্ত্রীর আকস্মিক যাত্রাবিরতি, নববর্ষে জনসমুদ্রের উচ্ছ্বাসে উষ্ণ অভ্যর্থনা
মিথ্যা সংবাদ প্রচারের প্রতিবাদে কৃষক দলের নেতার সংবাদ সম্মেলন
পূর্ব শত্রুতার জেরে দুর্গাপুরে পুকুরে বিষ প্রয়োগ, নিষিদ্ধ ছাত্রলীগ নেতার বিরুদ্ধে থানায় অভিযোগ
গাজীপুর মহানগরের ৪৭নং ওয়ার্ডে ওরিয়েন্ট ক্লাবের উদ্যোগে মিনিবার ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়
সারের কৃত্রিম সংকট ও অনিয়ম রোধে কৃষি কর্মকর্তার কঠোর হুঁশিয়ারি
প্রসূতি মায়েদের জন্য সাইকোলজিক্যাল কাউন্সিলিং সেবা চালু করল সিএমএইচআর
‘তারেক রহমানের কাছে আন্দোলনের ট্রফি দিয়ে নির্বাচনের তারিখ এনেছেন ড. ইউনূস’
সেনানিবাসে আশ্রয় থেকে হত্যা মামলার আসামি, পতন হলো শিরীন শারমিনের

দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী সামান্থা রুথ প্রভু। দীর্ঘদিন পর অসুস্থতা কাটিয়ে ‘শকুন্তলম’ সিনেমার মাধ্যমে পর্দায় ফিরছেন তিনি। এটি নির্মাণ করছেন খ্যাতিমান নির্মাতা গুণশেখর।
সিনেমায় মূল ভূমিকায় অভিনয় করছেন সামান্থা ও দেব মোহন। সিনেমাটি নির্মাণে কোনো কমতি রাখছেন না পরিচালক গুণশেখর। অত্যাধুনিক ভিএফএক্স থেকে কোটি কোটি টাকার গয়না ও পোশাক ব্যবহার করছেন এতে।
‘শকুন্তলা’ সিনেমার বেশ কিছু পোস্টারে রাজকীয় বেশে দেখা গেছে সামান্থাকে। মাথা থেকে পা পর্যন্ত গয়নায় ঢাকা অভিনেত্রীর শরীর। আর সিনেমার এই পোশাক ও গয়নার সজ্জার দায়িত্ব নিয়েছেন দেশটির খ্যাতিমান ডিজাইনার নীতা লুল্লা।
জানা গেছে, এই সিনেমায় ‘শকুন্তলা’ হয়ে উঠতে প্রায় ১৪ কোটি টাকার গয়নায় সাজানো হয় সামান্থাকে।
মুক্তির আগেই বেশ চর্চায় রয়েছে সিনেমাটি। আর এই সিনেমার মাধ্যমেই অভিনয় জগতে পা রাখছেন জনপ্রিয় নায়ক আল্লু অর্জুনের মেয়ে আল্লু আরহা।
প্রসঙ্গত, আগামী ১৪ এপ্রিল মুক্তি পেতে যাচ্ছে সামান্থা অভিনীত সিনেমা ‘শকুন্তলম’। সারাদেশে তামিল, তেলুগু, কন্নড়, মালয়ালম ও হিন্দিসহ মোট ৫টি ভাষায় মুক্তি পাওয়ার কথা রয়েছে সিনেমাটির।
জেড/বা
আপনার মতামত লিখুন :