মাড়িয়ায় নুরানীয়া হাফিজিয়া মাদ্রাসার উন্নয়নে ইসলামী জলসা: শিল্পপতি সাকলায়েনের অনুদান
গাজীপুরে প্রধানমন্ত্রীর আকস্মিক যাত্রাবিরতি, নববর্ষে জনসমুদ্রের উচ্ছ্বাসে উষ্ণ অভ্যর্থনা
মিথ্যা সংবাদ প্রচারের প্রতিবাদে কৃষক দলের নেতার সংবাদ সম্মেলন
পূর্ব শত্রুতার জেরে দুর্গাপুরে পুকুরে বিষ প্রয়োগ, নিষিদ্ধ ছাত্রলীগ নেতার বিরুদ্ধে থানায় অভিযোগ
গাজীপুর মহানগরের ৪৭নং ওয়ার্ডে ওরিয়েন্ট ক্লাবের উদ্যোগে মিনিবার ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়
সারের কৃত্রিম সংকট ও অনিয়ম রোধে কৃষি কর্মকর্তার কঠোর হুঁশিয়ারি
প্রসূতি মায়েদের জন্য সাইকোলজিক্যাল কাউন্সিলিং সেবা চালু করল সিএমএইচআর
‘তারেক রহমানের কাছে আন্দোলনের ট্রফি দিয়ে নির্বাচনের তারিখ এনেছেন ড. ইউনূস’
সেনানিবাসে আশ্রয় থেকে হত্যা মামলার আসামি, পতন হলো শিরীন শারমিনের
বিশ্ববাজারে ১২ শতাংশ তেল উধাও, ব্যারেল প্রতি মূল্য পরিশোধ করতে হচ্ছে ১৫০ ডলার

মোঃ মানিক হোসেন, রাজশাহী বিভাগীয় প্রতিনিধি :
শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস- ২০২৩ উপলক্ষে বাণী দিয়েছেন রাজশাহী সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন।
বাণীতে মেয়র বলেন, স্বদেশ প্রেম ও শোকের বার্তা নিয়ে অমর একুশে ফেব্রুয়ারি আমাদের মাঝে এসেছে। মাতৃভাষার জন্য আন্দোলন পৃথিবীর ইতিহাসে এক বিরল ঘটনা। বাঙালি ছাড়া কোন জাতিকেই মায়ের ভাষার মর্যাদা রক্ষার জন্য রক্ত দিতে হয়নি।
এ অর্জনের জন্য আমাদের ভাইদের হারাতে হয়েছে তারই স্বীকৃতি স্বরুপ ২১ ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের মর্যাদা পেয়েছে। এ জন্য আমরা বাঙালি জাতি গর্বিত। ভাষা আন্দোলনে শহীদ সালাম, বরকত, রফিক, জব্বার, সফিউরসহ সকল শহীদের প্রতি রাজশাহী মহানগরবাসীর পক্ষে গভীর শ্রদ্ধা জ্ঞাপন ও তাদের রুহের মাগফিরাত কামনা করছি।
মেয়র আরো বলেন, ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি বাঙালির প্রাণের ভাষা বাংলাকে রাষ্ট্রভাষার দাবিতে বাংলা মায়ের সন্তানরা পাক শাসক গোষ্ঠীর গুলিতে জীবন উৎসর্গ করেন। ভাষা আন্দোলনের মধ্যে দিয়েই বাঙালি জাতীয়তাবোধের উন্মেষ ঘটে। যার ধারাবাহিক সোপানে ১৯৭১ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে স্বাধীন বাংলাদেশের জন্ম হয়। তাই অমর একুশের গুরুত্ব আমাদের নিকট অপরিসীম।
১৯৯৯ সালে জাতিসংঘের ইউনেস্কো দিবসটিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসাবে ঘোষণা দিয়ে আমাদের জাতীয় গৌরব বৃদ্ধি এবং বিশ্বের সকল জাতি-গোষ্ঠীর মাতৃভাষার প্রতি সম্মান প্রদর্শন করেছে। শহীদ ভাইদের ত্যাগ ও দেশপ্রেমকে মর্যাদা প্রদানের উদ্দেশ্যে আজ বঙ্গবন্ধুর কন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলার অধুনা পরিকল্পনা রূপকল্প-২০৪১ বাংলাদেশ বাস্তবায়নে ঐক্যবদ্ধ থাকতে হবে।
অমর একুশের দিনে সে আহবান জানিয়েই আমি আল্লাহ্তায়ালার নিকট শহীদ ভাষা সৈনিকদের রূহের মাগফিরাত কামনা করে সালাম, বরকত, রফিক, জব্বার, সফিউরসহ ভাষা আন্দোলনের সকল শহীদ ও ভাষা সৈনিকদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করছি।
আপনার মতামত লিখুন :