পুঠিয়ায় প্রতিপক্ষের হামলায় নারীসহ আহত ৭, আইসিইউতে ১
পথচারী ও রোজাদারদের মাঝে সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশনের ইফতার বিতরণ
বাউফলে ছাত্রদলের উদ্যোগে কুরআন খতম ও ইফতার মাহফিল
সম্পত্তির লোভে বাবাকে পিটিয়ে হত্যা করলেন দুই ছেলে! লাশের পাশে বৃদ্ধা মা
ইরানি নারী ফুটবল দলকে আশ্রয় দেবে ট্রাম্প
কলাবাগানের তেঁতুলতলা মাঠে উদ্বোধন হলো ‘শিশু কর্ণার’
নওহাটায় সাবেক কাউন্সিলরের বিরুদ্ধে প্রাণনাশের হুমকির অভিযোগ
টঙ্গীতে সাংবাদিকদের বাড়িতে দুর্বৃত্তদের হামলা, থানায় অভিযোগ
গাজীপুরে সাংবাদিক অধিকার বাস্তবায়ন সোসাইটির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

মোরাদ হোসেন :
শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলার ধানশাইল ইউনিয়নের মাদারপুর গ্রামের আবু রায়হান ওরুফে গাজী (৪০) ও তার স্ত্রী রানী আক্তার (৩২) কে হাত-পা বেঁধে মধ্যযুগীয় কায়দায় মারধর ও অমানসিক নির্যাতনের সাথে জড়িত আসামীদের দ্রুত গ্রেফতার ও বিচারের দাবীতে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী পরিবারের পক্ষে জালাল উদ্দিন।
মাদারপুর গ্রামে ভুক্তভোগীর বাড়ীতে ৮ জানুয়ারী রবিবার সকাল ১১টায় এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
আনসার ভিডিপি সদস্য আল মামুন সংবাদ সম্মেলনে এক লিখিত বক্তব্য পাঠ করে বলেন, গত ২৭ নভেম্বর ২০২২ রবিবার সকাল ৮ ঘটিকার দিকে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে পরিকল্পিত ভাবে গাজীকে হত্যার উদ্দেশে নিজ বাড়ী থেকে জেলা শহর শেরপুরে যাওয়ার পথে রাস্তা থেকে প্রতিপক্ষ আজাদ-হুমায়ুনগংরা গাজীকে তুলে নিয়ে হাত-পা বেঁধে পাষবিক নির্যাতন করেছে।
দীর্ঘদিন যাবত গাজী হাসপাতালে চিকিৎসাধীন থাকলেও বর্তমানে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে।
সংবাদ সম্মেলনে এলাকাবাসীসহ ভুক্তভোগী পরিবারের লোকজন ও গাজীর নাবালক পুৃত্র রাব্বী হাসান আরো বলেন, ওই ঘটনার সাথে জড়িত আসামী আজাদ, হুমায়ুন গংরা মামলা তুলে নেওয়ার জন্য বাদীকে প্রাণনাশের হুমকি দিয়ে আসছে। ভুক্তভোগী (গাজীর পরিবার) সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তাদের দৃষ্টি আকর্ষণ করেছেন।
আপনার মতামত লিখুন :