মহানন্দা সেতু টোলমুক্ত করার দাবিতে চাঁপাইনবাবগঞ্জে মানববন্ধন
রাজশাহীতে আলোচিত নারী শিক্ষিকার নিয়োগে জালিয়াতি:২১ লাখ টাকা আত্মসাৎ
ফেসবুক পরিচয় বেড়াতে এসে মুল্যবান জিনিস পত্র চুরি— উল্টো হুমকি; খিলক্ষেত থানায় অভিযোগ
কমিশন নেই, নড়ছে না হাসিনা পরিবারের দুর্নীতির ফাইল
নওগাঁর নিয়ামতপুরে মধ্যরাতে মাদকবিরোধী অভিযান: ৮০০ পিচ ইয়াবাসহ গ্রেফতার ২
রাজশাহীতে র্যাবের অভিযান: ২ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার
স্বপ্ন কেড়ে নিল চোর: দুর্গাপুরে প্রতিবন্ধী শিক্ষার্থী তুহিনের স্কুলে যাওয়ার একমাত্র ‘পা’ চুরি
চারঘাটে লিগ্যাল এইড কমিটির দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
দাওকান্দি কলেজের সেই নারী ‘শিক্ষিকা’ নন, প্রকৃত পরিচয় প্রকাশ: বরখাস্তের নির্দেশ
কৃষিকে বাণিজ্যিক ও লাভজনক করতে দুর্গাপুরে কৃষি অফিসার সাহানা পারভীনের নেতৃত্বে ‘পার্টনার’ কংগ্রেস অনুষ্ঠিত

কুমিল্লা প্রতিনিধি:
বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের প্রতিষ্ঠাতা, ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ও জাতীয় পরিষদের প্রধান সমন্বয়কারী আহমেদ আবু জাফরকে হত্যার হুমকির প্রতিবাদে হোমনায় নিন্দা ও প্রতিবাদ সভা করেছেন সাংবাদিক মহল।
বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) হোমনা উপজেলা কমিটির উদ্যোগ ৪ ডিসেম্বর রবিবার বেলা ১২টায় উপজেলা গেটে এ প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
সভায় বিএমএসএফ’র হোমনা উপজেলা শাখার সভাপতি সৈয়দ আনোয়ারের সভাপতিত্বে অপরাধীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সংহতি প্রকাশ করে উপস্থিত ছিলেন হোমনা উপজেলা প্রেস ক্লাবের সভাপতি মোর্শেদুল ইসলাম শাজু, হোমনা প্রেস ক্লাবের সভাপতি আঃ হক সরকার, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো.আক্তার হোসেন, সাংগঠনিক সম্পাদক মোর্শিদ আলম।
বিএমএসএফ’র উপজেলা শাখার সাধারণ সম্পাদক মনিরুজ্জামান, সহ-সভাপতি এম.এ কাশেম ভূইয়া, আল আমিন শাহেদ, মইনুল ইমলাম (মিশুক), সাংগঠনিক সম্পাদক কবি দেলোয়ার, যুগ্ম-সাধারণ সম্পাদক তপন মিয়া সরকার, মো.হাসান, প্রচার সম্পাদক রুহুল আমিন (জুয়েল), দপ্তর সম্পাদক হারুন অর রশিদ, সদস্য মো.তারেক, মো.জাকারিয়া, মো. রাসেল প্রমূখ।
সভায় ন্যাক্কারজনক এই ঘটনার তীব্র নিন্দার পাশাপাশি ঘটনার সাথে জড়িতদের দ্রুত গ্রেফতারের দাবি জানান।
এসময় নেতৃবৃন্দ বলেন, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের প্রতিষ্ঠাতা আহমেদ আবু জাফর দেশে সাংবাদিক নির্যাতন বন্ধে, সাংবাদিকদের মর্যাদা, অধিকার ও যৌক্তিক দাবি আদায়ে সাহসিকতার সাথে কাজ করে যাচ্ছেন। সারাদেশের সাংবাদিকদের স্বার্থ রক্ষায় তিনি ১৪ দফা আন্দোলন ছাড়াও জাতীয় গণমাধ্যম সপ্তাহের প্রবর্তক। সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি গঠন, নির্যাতিত সাংবাদিকদের চিকিৎসা ও আইনি সহায়তার জন্য article13 সহ মফস্বলের সাংবাদিকদের জন্য জার্নালিস্ট শেল্টার হোম গড়ে তুলে এবং গণমাধ্যম ও সাংবাদিকদের গুরুত্বপূর্ণ ইস্যু নিয়ে নিরলস ভাবে কাজ করে যাচ্ছেন।
সম্প্রতি আহমেদ আবু জাফর দেশের ২৫ টি সাংবাদিক সংগঠনের ঐক্যজোট “অ্যালায়েন্স অফ বাংলাদেশ জার্নালিস্ট অর্গানাইজেশন (এ্যাবজার) সদস্য সচিব মনোনীত হন। অবিলম্বে হুমকি দাতাসহ এর সাথে জড়িত উস্কানি দাতাদের খুঁজে আইনের আওতায় আনার জন্য জোর দাবি জানানো প্রতিবাদ সভা থেকে।
সূত্রে জানা যায়, সম্প্রতি সংগঠনের মধ্যে নিয়ম বহির্ভূত কর্মকাণ্ডের বিরুদ্ধে অবস্থান নেওয়ায় এই ঘটনার সূত্রপাত ঘটে এবং উক্ত ঘটনায় সাংবাদিক আবু জাফর আহমেদ জীবনের নিরাপত্তা চেয়ে পল্টন মডেল থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন তিনি। অন্যদিকে এই ঘটনাকে কেন্দ্র করে ট্রাস্টি বোর্ডের পক্ষ থেকে কেন্দ্রীয় নির্বাহী কমিটি স্থগিত রাখা হয়েছে বলেও জানা যায়।
আপনার মতামত লিখুন :