ফেসবুক পরিচয় বেড়াতে এসে মুল্যবান জিনিস পত্র চুরি— উল্টো হুমকি; খিলক্ষেত থানায় অভিযোগ
কমিশন নেই, নড়ছে না হাসিনা পরিবারের দুর্নীতির ফাইল
নওগাঁর নিয়ামতপুরে মধ্যরাতে মাদকবিরোধী অভিযান: ৮০০ পিচ ইয়াবাসহ গ্রেফতার ২
রাজশাহীতে র্যাবের অভিযান: ২ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার
স্বপ্ন কেড়ে নিল চোর: দুর্গাপুরে প্রতিবন্ধী শিক্ষার্থী তুহিনের স্কুলে যাওয়ার একমাত্র ‘পা’ চুরি
চারঘাটে লিগ্যাল এইড কমিটির দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
দাওকান্দি কলেজের সেই নারী ‘শিক্ষিকা’ নন, প্রকৃত পরিচয় প্রকাশ: বরখাস্তের নির্দেশ
কৃষিকে বাণিজ্যিক ও লাভজনক করতে দুর্গাপুরে কৃষি অফিসার সাহানা পারভীনের নেতৃত্বে ‘পার্টনার’ কংগ্রেস অনুষ্ঠিত
বৃহত্তর চট্টগ্রাম সমিতি গাজীপুর এর ঈদ পূর্ণমিলনী ও সাধারণ সভা অনুষ্ঠিত
মাড়িয়ায় নুরানীয়া হাফিজিয়া মাদ্রাসার উন্নয়নে ইসলামী জলসা: শিল্পপতি সাকলায়েনের অনুদান

স্টাফ করেসপন্ডেন্ট :
বঙ্গবন্ধু গবেষণা পরিষদের কেন্দ্রীয় সভাপতি লায়ন মোঃ গনি মিয়া বাবুল বলেছেন, দেশের আর্থ-সামাজিক উন্নয়নে গণমাধ্যমের অসামান্য অবদান রয়েছে। টেকসই উন্নয়নের জন্যে বস্তুনিষ্ঠ সাংবাদিকতা আবশ্যক। মানুষের সামাজিক মর্যাদা, সমান অধিকার, ন্যার্যতা ও মানবাধিকার সুনিশ্চিত করতে বস্তুনিষ্ঠ ও ইতিবাচক সাংবাদিকতা অপরিহার্য।
দুর্নীতিমুক্ত প্রশাসন ও শক্তিশালী গণতন্ত্র প্রতিষ্ঠা করতে শক্তিশালী গণমাধ্যমের ভূমিকা অপরিসীম। বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা তথা উন্নত বাংলাদেশ প্রতিষ্ঠার জন্যে উন্নয়ন সাংবাদিকতার পরিধি বাড়াতে হবে। তিনি আরো বলেন, সাংবাদিকরা সর্বদা মানবতার জন্যে কাজ করে থাকেন। তাদের পেশাগত মানোন্নয়নসহ প্রয়োজনীয় সুযোগ-সুবিধা বৃদ্ধির লক্ষ্যে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা আবশ্যক।
দৈনিক বাংলার ডাক পত্রিকা ১৪তম বর্ষে পদার্পন উপলক্ষে ২৩ নভেম্বর বুধবার বিকেলে ঢাকার বাংলাদেশ শিল্পকলা একাডেমির নৃত্য ও সঙ্গীত মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে তিনি এসব কথা বলেন।
দৈনিক বাংলার ডাক পত্রিকার সম্পাদক মোঃ মনোয়ার হোসেন সিদ্দিকীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি নিজামুল হক নাসিম। অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে বক্তব্য রাখেন এশিয়ান টেলিভিশনের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ হারুন-অর-রশিদ সিআইপি।
আলোচনা শেষে পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কাটা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।
আপনার মতামত লিখুন :