ফেসবুক পরিচয় বেড়াতে এসে মুল্যবান জিনিস পত্র চুরি— উল্টো হুমকি; খিলক্ষেত থানায় অভিযোগ
কমিশন নেই, নড়ছে না হাসিনা পরিবারের দুর্নীতির ফাইল
নওগাঁর নিয়ামতপুরে মধ্যরাতে মাদকবিরোধী অভিযান: ৮০০ পিচ ইয়াবাসহ গ্রেফতার ২
রাজশাহীতে র্যাবের অভিযান: ২ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার
স্বপ্ন কেড়ে নিল চোর: দুর্গাপুরে প্রতিবন্ধী শিক্ষার্থী তুহিনের স্কুলে যাওয়ার একমাত্র ‘পা’ চুরি
চারঘাটে লিগ্যাল এইড কমিটির দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
দাওকান্দি কলেজের সেই নারী ‘শিক্ষিকা’ নন, প্রকৃত পরিচয় প্রকাশ: বরখাস্তের নির্দেশ
কৃষিকে বাণিজ্যিক ও লাভজনক করতে দুর্গাপুরে কৃষি অফিসার সাহানা পারভীনের নেতৃত্বে ‘পার্টনার’ কংগ্রেস অনুষ্ঠিত
বৃহত্তর চট্টগ্রাম সমিতি গাজীপুর এর ঈদ পূর্ণমিলনী ও সাধারণ সভা অনুষ্ঠিত
মাড়িয়ায় নুরানীয়া হাফিজিয়া মাদ্রাসার উন্নয়নে ইসলামী জলসা: শিল্পপতি সাকলায়েনের অনুদান

মোঃ জাহিদ হাসান , চাঁপাইনবাবগঞ্জ (সদর) প্রতিনিধি :
শনিবার (১২ নভেম্বর) চাঁপাইনবাবগঞ্জের সদর উপজেলার রানিহাটী ইউনিয়নে এক স্কুলছাত্র গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।
শনিবার (১২ নভেম্বর) দিবাগত রাতের কোনো এক সময় ওই ছাত্র আত্মহত্যা করে। রবিবার (১৩ নভেম্বর) সকালে ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ।
নিহত সাইফুল ইসলাম রকি (১৬) চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর উপজেলার রানিহাটী ইউনিয়নের ঘোড়াপাখিয়া-কুইটাপাড়া এলাকার মৃত গোলাম মোস্তফার ছেলে ও হরিমোহন উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী ছিল।
এলাকাবাসী জানান, তার মা বাড়িতে ছিলোনা, তার নানীর বাড়ি বেড়াতে গিয়েছিলো। সে সুযোগে আত্মহত্যা করে রকি। তবে কি কারণে আত্মহত্যা করেছে সে বিষয়ে আমরা বলতে পারবো না। আমরা এখানে এসে দেখেছি তার নিজ ঘরের তীরের সাথে ঝুলে আছে।
পরে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে।
একই এলাকার মনিরুল ইসলাম জানান, দুই বছর আগে রকির পিতা গোলাম মোস্তফা আত্মহত্যা করে মারা যায়। তারপর থেকেই রকি বাবার মৃত্যু শোকে মানুষিক বিষন্নতায় ভুগতো। এমনকি প্রলাপ করে, বাবার কবরে গিয়ে গড়াগড়ি করে কান্নাকাটি করতো। তখন থেকে রকির মানুষিক সমস্যা ছিলো বলেও জানান।
চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আলমগীর জাহান জানান, ঘটনার খবর জানতে পেরে থানার একটি টিম গিয়ে ঘটনাস্থল থেকে স্কুল শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে। রোববার সকালে ময়নাতদন্তের জন্য ২৫০ সয্যা বিশিষ্ট জেলা সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।
আপনার মতামত লিখুন :