ফেসবুক পরিচয় বেড়াতে এসে মুল্যবান জিনিস পত্র চুরি— উল্টো হুমকি; খিলক্ষেত থানায় অভিযোগ
কমিশন নেই, নড়ছে না হাসিনা পরিবারের দুর্নীতির ফাইল
নওগাঁর নিয়ামতপুরে মধ্যরাতে মাদকবিরোধী অভিযান: ৮০০ পিচ ইয়াবাসহ গ্রেফতার ২
রাজশাহীতে র্যাবের অভিযান: ২ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার
স্বপ্ন কেড়ে নিল চোর: দুর্গাপুরে প্রতিবন্ধী শিক্ষার্থী তুহিনের স্কুলে যাওয়ার একমাত্র ‘পা’ চুরি
চারঘাটে লিগ্যাল এইড কমিটির দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
দাওকান্দি কলেজের সেই নারী ‘শিক্ষিকা’ নন, প্রকৃত পরিচয় প্রকাশ: বরখাস্তের নির্দেশ
কৃষিকে বাণিজ্যিক ও লাভজনক করতে দুর্গাপুরে কৃষি অফিসার সাহানা পারভীনের নেতৃত্বে ‘পার্টনার’ কংগ্রেস অনুষ্ঠিত
বৃহত্তর চট্টগ্রাম সমিতি গাজীপুর এর ঈদ পূর্ণমিলনী ও সাধারণ সভা অনুষ্ঠিত
মাড়িয়ায় নুরানীয়া হাফিজিয়া মাদ্রাসার উন্নয়নে ইসলামী জলসা: শিল্পপতি সাকলায়েনের অনুদান

বিনোদন প্রতিবেদক : ঢাকাই চলচ্চিত্রের এ প্রজন্মের চিত্রনায়ক কায়েস আরজু ও চিত্রনায়িকা শিরিন শিলা। তাঁরা প্রথমবারের মতো একসঙ্গে জুটি বেঁধে নতুন একটি চলচ্চিত্রে অভিনয় করতে যাচ্ছে। নাম ‘ভালোবাসি তোমায়’। এরইমধ্যে আরজু ও শিলা অভিনয়ের জন্য চুক্তিবদ্ধও হয়েছেন। ড. মাহফুজুর রহমানের মূল পরিকল্পনায় রোমান্টিক ঘরানার সিনেমাটির কাহিনি লিখেছেন আবুল হোসেন মজুমদার।
ফারুক হোসেন মজুমদার প্রযোজিত সিনেমাটির সংলাপ, চিত্রনাট্য ও পরিচালনায় রয়েছেন আনোয়ার শিকদার। প্রযোজনা সংস্থা মজুমদার ফিল্মস সূত্রে জানা যায়, চলতি মাসের শেষের দিকে সিনেমাটির শুটিং শুরু হবে। গাজীপুর, বান্দরবান ও কক্সবাজারের মনোরম এবং নয়নাভিরাম সব লোকেশনে চলচ্চিত্রটির দৃশ্যায়ন হবে।
এ প্রসঙ্গে কায়েস আরজু বলেন, ‘সিনেমাটির গল্প অসাধারণ। গল্পে ভিন্নতা আছে। এক কথায় এটি একটি নিটোল প্রেমের গল্পের সিনেমা। আমার চরিত্রটিও মনে রাখার মতো। গল্প শুনেই সিনেমাটির প্রেমে পড়ে যাই। আশা করছি, সব শ্রেণির দর্শকদের কাছে আমাদের জুটির সিনেমাটি ভালো লাগবে।’
এ প্রসঙ্গে শিরিন শিলা বলেন, ‘বর্তমানে সিনেমার দারুণ সময় যাচ্ছে। আমাদের সিনেমার ক্রান্তিকাল কাটিয়ে এখন ভালো ভালো সিনেমা নির্মিত হচ্ছে। আমিও এখন বেছে বেছে কাজ করছি। এই সিনেমার গল্পটি ভালো। দর্শকরা প্রথমবার পর্দায় আমাদের রোমান্স দেখবে। আশা করছি, প্রেক্ষাগৃহে সিনেমাটি মুক্তি পেলে সবার ভালো লাগবে।’
‘ভালোবাসি তোমায়’ সিনেমাতে কায়েস আরজু ও শিরিন শিলা ছাড়াও আরও অভিনয় করবেন অন্তর, ইরা শিকদার, শাহনূর, সুব্রত, শহীদুল আলম সাচ্চু, বড়দা মিঠু, রেবেকা, জ্যাকি আলমগীর, ববি, আনোয়ার সিরাজী প্রমুখ।
আপনার মতামত লিখুন :