জমি বিক্রিতে মূল্য গোপন, রাজস্ব ফাঁকি ও মানি লন্ডারিংয়ের অভিযোগ
বৃহত্তর চট্টগ্রাম সমিতি গাজীপুর এর ঈদ পূর্ণমিলনী ও সাধারণ সভা অনুষ্ঠিত
মাড়িয়ায় নুরানীয়া হাফিজিয়া মাদ্রাসার উন্নয়নে ইসলামী জলসা: শিল্পপতি সাকলায়েনের অনুদান
গাজীপুরে প্রধানমন্ত্রীর আকস্মিক যাত্রাবিরতি, নববর্ষে জনসমুদ্রের উচ্ছ্বাসে উষ্ণ অভ্যর্থনা
মিথ্যা সংবাদ প্রচারের প্রতিবাদে কৃষক দলের নেতার সংবাদ সম্মেলন
পূর্ব শত্রুতার জেরে দুর্গাপুরে পুকুরে বিষ প্রয়োগ, নিষিদ্ধ ছাত্রলীগ নেতার বিরুদ্ধে থানায় অভিযোগ
গাজীপুর মহানগরের ৪৭নং ওয়ার্ডে ওরিয়েন্ট ক্লাবের উদ্যোগে মিনিবার ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়
সারের কৃত্রিম সংকট ও অনিয়ম রোধে কৃষি কর্মকর্তার কঠোর হুঁশিয়ারি
প্রসূতি মায়েদের জন্য সাইকোলজিক্যাল কাউন্সিলিং সেবা চালু করল সিএমএইচআর
‘তারেক রহমানের কাছে আন্দোলনের ট্রফি দিয়ে নির্বাচনের তারিখ এনেছেন ড. ইউনূস’

মাদকবিরোধী অভিযান শুরুর পর সারাদেশে গত ১৫ দিনে বন্দুকযুদ্ধে অন্তত ১০৯ জন নিহত হয়েছেন যার মধ্যে চট্টগ্রামের তিনজন। আইনশৃঙ্খলা বাহিনীর এমন তৎপরতায় মাদক চোরাকারবারিরা কেউ কেউ গা ঢাকা দিচ্ছে আবার কেউ পাল্টাচ্ছে ব্যবসা। বৃহস্পতিবার রাতে নগরের নিউমার্কেট এলাকা থেকে এমনই একজন মাদক বিক্রেতা দিদারুল আলমকে (৪৪) অস্ত্র বিক্রির সময় হাতেনাতে গ্রেফতার করে পুলিশ।
পুলিশ জানায়, আইনশৃঙ্খলা বাহিনীর চলমান অভিযানে ভীত হয়ে চট্টগ্রামের অধিকাংশ মাদক চোরাকারবারি এখন পালানোর পথ খুঁজছে। এদের অনেকে আবার অপরাধের ধরন পাল্টে ফেলছে। গ্রেফতার দিদারুল সাতকানিয়া উপজেলার ছমাদার পাড়া গ্রামের মৃত মোজাম্মেলের ছেলে। বর্তমানে চট্টগ্রাম নগরের নিউমার্কেট এলাকায় থাকেন। বৃহস্পতিবার (৩১ মে) রাত সোয়া বারটার দিকে স্টেশন রোডের দোকান কর্মচারি সমিতির অফিসে অভিযান চালিয়ে তাকে একটি বিদেশি পিস্তল ও দুই রাউন্ড কার্তুজসহ গ্রেফতার করা হয়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে দিদারুলের সহযোগীরা পালিয়ে যায়।
কোতয়ালী থানার ওসি মোহাম্মদ মহসিন জাগো নিউজকে বলেন, ‘গ্রেফতার দিদারুল মূলত মাদক বিক্রেতা। তার বিরূদ্ধে মাদক আইনে মামলাও আছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে জানিয়েছে, এখন নাকি মাদক ব্যবসায় ‘মন্দাভাব’। তাই ব্যবসা পরিবর্তন করে অস্ত্র ব্যবসায় নেমেছে।’
প্রসঙ্গত, সর্বশেষ মঙ্গলবার (২৯ মে) চট্টগ্রাম মহানগরের পলোগ্রাউন্ড এলাকায় র্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ মোহাম্মদ ইসহাক (৩৭) নামে এক মাদক বিক্রেতা নিহত হয়। এর আগে গত ১৭ মে বৃহস্পতিবার রাতে র্যাবের একটি টিম বরিশাল কলোনীতে মাদক উদ্ধারের প্রস্ততি চালালে চোরাকারবারিরা টের পেয়ে র্যাবকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এ সময় বন্দুকযুদ্ধে দুই শীর্ষ মাদক চোরাকারবারি নিহত হয়। পরে নগরের সদরঘাট থানার আইস ফ্যাক্টরি রোডে ‘মাদকের আখড়া’ হিসেবে কুখ্যাতি পাওয়া বরিশাল কলোনীতে অভিযান চালিয়ে ৩০টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) পরিচালিত ভ্রাম্যমাণ আদালত।
আপনার মতামত লিখুন :