পথচারী ও রোজাদারদের মাঝে সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশনের ইফতার বিতরণ
বাউফলে ছাত্রদলের উদ্যোগে কুরআন খতম ও ইফতার মাহফিল
সম্পত্তির লোভে বাবাকে পিটিয়ে হত্যা করলেন দুই ছেলে! লাশের পাশে বৃদ্ধা মা
ইরানি নারী ফুটবল দলকে আশ্রয় দেবে ট্রাম্প
কলাবাগানের তেঁতুলতলা মাঠে উদ্বোধন হলো ‘শিশু কর্ণার’
নওহাটায় সাবেক কাউন্সিলরের বিরুদ্ধে প্রাণনাশের হুমকির অভিযোগ
টঙ্গীতে সাংবাদিকদের বাড়িতে দুর্বৃত্তদের হামলা, থানায় অভিযোগ
গাজীপুরে সাংবাদিক অধিকার বাস্তবায়ন সোসাইটির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
ফরিদপুরে হ্যান্ড মাইকে ৭ মার্চের ভাষণ বাজালেন যুবলীগ কর্মী

খাগড়াছড়ি জেলার পানছড়িতে সংবাদ সম্মেলন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী পানছড়ি কমিটি। বুধবার (৩ ডিসেম্বর) বিকেল ৩টায় এই সংবাদ সম্মেলন করা হয়।
সংবাদ সম্মেলনে পানছড়ি উপজেলা জামায়াত এর প্রচার ও মিডিয়া সম্পাদক আবুল কাসেম লিখিত বক্ত্যব্যে বলেন, ২ ডিসেম্বর বিএনপি তাদের ঘনিষ্ঠ কয়েকজন নেতা ও আওয়ামী লীগ-ছাত্রলীগের কিছু ক্যাডারকে নিয়ে ‘নতুন যোগদান অনুষ্ঠানের’ আয়োজন করে। এর আগে তারা জামায়াতের সহযোগী সদস্য ও নতুন কর্মীদের ভয়ভীতি ও হুমকি দেখিয়ে সেই অনুষ্ঠানে নিয়ে যাওয়ার চেষ্টা করে। কিন্তু ব্যর্থ হওয়ার পর তারা সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন গণমাধ্যমে “জামায়াতের শতাধিক নেতাকর্মীর যোগদান” বলে প্রচার শুরু করে।
সংবাদ সম্মেলনে সংগঠনটি দাবি করেন “জামায়াতের শতাধিক নেতাকর্মীর বিএনপিতে যোগদান” এ ধরনের প্রচারণা সম্পূর্ণ মিথ্যা, বিভ্রান্তিকর ও উদ্দেশ্য প্রণোদিত। সাম্প্রতিক রাজনৈতিক ঘটনায় পানছড়ি জুড়ে তৈরি হওয়া আলোচনার পরিপ্রেক্ষিতে এই জরুরি সংবাদ সম্মেলন করেছে সংগঠনটি।
সংবাদ সম্মেলনে যোগদানকারী মোঃ ফাহিম উদ্দিন (কলাবাগান) এর রাজনৈতিক পরিচয় তুলে ধরে আবুল কাসেম বলেন, ৫ আগস্টের পর ফাহিম সহযোগী সদস্য হন, কোনো সময় জামায়াতের কার্যক্রমে সক্রিয় ছিলেন না। এমনকি কিছুদিন আগে নিজেকে এনসিপির সাধারণ সম্পাদক পরিচয়ে ফেসবুকে পোস্ট করেছেন, যার প্রমাণ জামায়াতের কাছে রয়েছে।
আপনার মতামত লিখুন :