গাজীপুর মহানগরের ৪৭নং ওয়ার্ডে ওরিয়েন্ট ক্লাবের উদ্যোগে মিনিবার ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়
সারের কৃত্রিম সংকট ও অনিয়ম রোধে কৃষি কর্মকর্তার কঠোর হুঁশিয়ারি
প্রসূতি মায়েদের জন্য সাইকোলজিক্যাল কাউন্সিলিং সেবা চালু করল সিএমএইচআর
‘তারেক রহমানের কাছে আন্দোলনের ট্রফি দিয়ে নির্বাচনের তারিখ এনেছেন ড. ইউনূস’
সেনানিবাসে আশ্রয় থেকে হত্যা মামলার আসামি, পতন হলো শিরীন শারমিনের
বিশ্ববাজারে ১২ শতাংশ তেল উধাও, ব্যারেল প্রতি মূল্য পরিশোধ করতে হচ্ছে ১৫০ ডলার
সাংবাদিকের বিরুদ্ধে এস এ গ্রুপের শতকোটি টাকার মামলার প্রতিবাদে চট্টগ্রামে বিক্ষোভ ও মানববন্ধন
মহাকাশে প্রথমবার আইফোন ব্যবহার করছেন নাসার নভোচারীরা
গোদাগাড়ীতে নাবিল গ্রুপের দাপট: রাতের আঁধারে বর্জ্য ফেলে কৃষি ও কৃষককে ধ্বংসের পাঁয়তারা
মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতি: আসন্ন সংকট মোকাবেলায় বাংলাদেশের করণীয় বিষয়ে গাজীপুর মহানগরে আলোচনা সভা

মোঃ মানিক হোসেন : রাজশাহী সিটি কর্পোরেশনের পুনরায় মেয়র নির্বাচিত হয়েছেন এএইচএম খায়রুজ্জামান লিটন। তিনি এবং নির্বাচিত কাউন্সিলররা শপথ নিবেন আজ সোমবার (৩ জুলাই)। প্রধানমন্ত্রীর কার্যালয়ের শাপলা হলে এই শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে বলে জানা গেছে ।
অনুষ্ঠানে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাজশাহী সিটি কর্পোরেশনের পুনরায় নির্বাচিত মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটনকে শপথবাক্য পাঠ করাবেন। আর রাজশাহী সিটি কর্পোরেশনের নির্বাচিত ৩০ জন সাধারণ ওয়ার্ড কাউন্সিলর এবং ১০ জন সংরক্ষিত ওয়ার্ড এর নারী কাউন্সিলরকে শপথবাক্য পাঠ করাবেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী মোঃ তাজুল ইসলাম এমপি।
এদিকে শপথ গ্রহণের জন্য ইতোমধ্যে ঢাকায় পৌঁছেছেন রাজশাহী সিটি কর্পোরেশনের পুনরায় নির্বাচিত মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন ও নির্বাচিত কাউন্সিলরবৃন্দ। সোমবার শপথ গ্রহণের পর দুপুর দেড়টায় ধানমন্ডি ৩২ নম্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানাবেন রাসিক মেয়র ও কাউন্সিলররা। এরপর তাঁরা গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় গিয়ে সেখানে বঙ্গবন্ধুর সমাধীতে শ্রদ্ধা নিবেদন করবেন।
উল্লেখ্য, গত ২১ জুন রাজশাহী সিটি কর্পোরেশন নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে ১ লাখ ৬০ হাজার ২৯০ ভোট পেয়ে তৃতীয় বারের মতো মেয়র নির্বাচিত হন আওয়ামী লীগ মনোনীত ও ১৪ দল সমর্থিত মেয়র প্রার্থী এএইচএম খায়রুজ্জামান লিটন।
আপনার মতামত লিখুন :