গাজীপুরে প্রধানমন্ত্রীর আকস্মিক যাত্রাবিরতি, নববর্ষে জনসমুদ্রের উচ্ছ্বাসে উষ্ণ অভ্যর্থনা
মিথ্যা সংবাদ প্রচারের প্রতিবাদে কৃষক দলের নেতার সংবাদ সম্মেলন
পূর্ব শত্রুতার জেরে দুর্গাপুরে পুকুরে বিষ প্রয়োগ, নিষিদ্ধ ছাত্রলীগ নেতার বিরুদ্ধে থানায় অভিযোগ
গাজীপুর মহানগরের ৪৭নং ওয়ার্ডে ওরিয়েন্ট ক্লাবের উদ্যোগে মিনিবার ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়
সারের কৃত্রিম সংকট ও অনিয়ম রোধে কৃষি কর্মকর্তার কঠোর হুঁশিয়ারি
প্রসূতি মায়েদের জন্য সাইকোলজিক্যাল কাউন্সিলিং সেবা চালু করল সিএমএইচআর
‘তারেক রহমানের কাছে আন্দোলনের ট্রফি দিয়ে নির্বাচনের তারিখ এনেছেন ড. ইউনূস’
সেনানিবাসে আশ্রয় থেকে হত্যা মামলার আসামি, পতন হলো শিরীন শারমিনের
বিশ্ববাজারে ১২ শতাংশ তেল উধাও, ব্যারেল প্রতি মূল্য পরিশোধ করতে হচ্ছে ১৫০ ডলার
সাংবাদিকের বিরুদ্ধে এস এ গ্রুপের শতকোটি টাকার মামলার প্রতিবাদে চট্টগ্রামে বিক্ষোভ ও মানববন্ধন

তিন বছরের দাম্পত্যে ইতি টেনেছেন অনেক দিন হল। প্রাক্তন স্বামীর মাধ্যমেই স্টুডিয়োপাড়ার সঙ্গে পরিচয় হয় অভিনেত্রী তিয়াসা রায়ের। প্রথম সিরিয়ালেই পেয়েছেন পরিচিতি।
এই মুহূর্তে তাঁকে ‘বাংলা মিডিয়াম’ সিরিয়ালের ইন্দিরা চরিত্রে দেখছেন দর্শক। প্রথম সিরিয়াল ‘কৃষ্ণকলি’র পর আবার নীল ভট্টাচার্যের সঙ্গে জুটি বেঁধেছেন নায়িকা।
মাঝেমাঝেই তাঁদের একসঙ্গে রিল ভিডিয়ো তৈরি করতে দেখা যায়।নতুন সিরিয়ালটি শুরুর পরেই তৈরি হয়েছিল নতুন গু়ঞ্জন। সেই সময়ই নীল এবং তৃণা সাহার সম্পর্ক নিয়ে তৈরি হয়েছিল নানা জল্পনা।
শোনা গিয়েছিল, নায়িকা তিয়াসার সঙ্গে বিশেষ বন্ধুত্ব গড়ে উঠেছে নীলের। যদিও সেই বিষয়ে কোনও মন্তব্য করেননি দু’জনের কেউই। স্বামীর সঙ্গে আইনি বিচ্ছেদের পর রাজনৈতিক মিছিলে হাঁটতেও দেখা গিয়েছিল অভিনেত্রীকে।
‘বাংলা মিডিয়াম’ সিরিয়ালে অভিনয় করা ছাড়া ব্যক্তিগত জীবনে কী করছেন তিয়াসা? জীবনে কি নতুন কেউ এল? আনন্দবাজার অনলাইনকে তিয়াসা তিনি বলেন,সবাইকে তো বলছি ভাল ছেলে খুঁজে দিতে। কেউ দিচ্ছে না। বিচ্ছেদের পর আমি এখন শুধু মন দিয়ে কাজ করে যেতে চাই।
প্রেম নিয়ে ভাবার কোনও সময় নেই। আর রাজনৈতিক মিছিলে দেখা গেলেও রাজনীতি নয়, অভিনয়েই মন দিতে চাই আপাতত।
নতুন সিরিয়ালের শুটিং করতে এসে বেশ কিছু নতুন বন্ধুত্বও গড়ে উঠেছে। ক্যামেরার সামনে সুহানা এবং ইন্দিরার যতই সাপে-নেউলে সম্পর্ক হোক না কেন, বাস্তবে সমীকরণ সম্পূর্ণ আলাদা। একই মেকআপের ঘর ভাগ করে নেওয়ার সুবাদে সম্পূর্ণা লাহিড়ি এবং তিয়াসা হয়ে উঠেছেন ভাল বন্ধু।
আপনার মতামত লিখুন :