ফেসবুক পরিচয় বেড়াতে এসে মুল্যবান জিনিস পত্র চুরি— উল্টো হুমকি; খিলক্ষেত থানায় অভিযোগ
কমিশন নেই, নড়ছে না হাসিনা পরিবারের দুর্নীতির ফাইল
নওগাঁর নিয়ামতপুরে মধ্যরাতে মাদকবিরোধী অভিযান: ৮০০ পিচ ইয়াবাসহ গ্রেফতার ২
রাজশাহীতে র্যাবের অভিযান: ২ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার
স্বপ্ন কেড়ে নিল চোর: দুর্গাপুরে প্রতিবন্ধী শিক্ষার্থী তুহিনের স্কুলে যাওয়ার একমাত্র ‘পা’ চুরি
চারঘাটে লিগ্যাল এইড কমিটির দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
দাওকান্দি কলেজের সেই নারী ‘শিক্ষিকা’ নন, প্রকৃত পরিচয় প্রকাশ: বরখাস্তের নির্দেশ
কৃষিকে বাণিজ্যিক ও লাভজনক করতে দুর্গাপুরে কৃষি অফিসার সাহানা পারভীনের নেতৃত্বে ‘পার্টনার’ কংগ্রেস অনুষ্ঠিত
বৃহত্তর চট্টগ্রাম সমিতি গাজীপুর এর ঈদ পূর্ণমিলনী ও সাধারণ সভা অনুষ্ঠিত
মাড়িয়ায় নুরানীয়া হাফিজিয়া মাদ্রাসার উন্নয়নে ইসলামী জলসা: শিল্পপতি সাকলায়েনের অনুদান

মোঃ মানিক হোসেন :
রাজশাহীতে কলেজ শিক্ষার্থীর অশ্লীল ছবি ভাইরাল করে দেবেন। এমন হুমকিতে ব্ল্যাকমেল করে কুপ্রস্তাব দিয়েছেন শিক্ষার্থীর বোনকে। এমন পরিকল্পনাকারী আনোয়ার হোসেন (৩৯) নামের এক স্কুলের অফিস সহায়ককে গ্রেফতার করেছে বোয়ালিয়া মডেল থানা পুলিশ।
শুক্রবার (২৮ এপ্রিল) গ্রেফতারকৃত আসামীকে আদালতে প্রেরণ করা হলে বিজ্ঞ আদালত তাকে জেল হাজতে পাঠায়েছেন বলে জানা গেছে।
গ্রেফতারকৃত আসামী রাজশাহীর চারঘাট উপজেলার বাদুড়িয়া গ্রামের মৃত মজিবর রহমানের ছেলে। সে বাদুড়িয়া উচ্চ বিদ্যালয়ের অফিস সহকারি পদে চাকুরী করেন ও তার স্ত্রী ও সন্তান রয়েছে।
থানা সূত্রে জানা গেছে, বোয়ালিয়া মডেল থানা পুলিশ। বৃহস্পতিবার বিকেলে চারঘাট বাদুড়িয়া এলাকা থেকে তাকে গ্রেফতার করেছে। এ তথ্য নিশ্চিৎ করেন বোয়ালিয়া মডেল থানার অফিসার ইনচার্জ সোহরাওয়ার্দী।
মামলা সূত্রে জানা গেছে, রাজশাহীর চারঘাট উপজেলার বাদুড়িয়া গ্রামের মৃত মজিবর রহমানের ছেলে আনোয়ার হোসেন (৩৯) রাজশাহী মহিলা কলেজের এক ছাত্রীর কিছু অশ্লিল ছবি তার বড় বোনের মুঠো ফোনে হুয়াটস এ্যাপের মাধ্যমে পাঠায়। এবং তার বড় বোন কে তার ছোট বোনের অশ্লিল ছবি ফেসবুকে ছড়িয়ে দেয়ার হুমকি দেই। র্দীঘদিন যাবত তাদের দুই বোন কে বিভিন্ন ভাবে কুপ্রস্তাব দিয়ে আসছে ও অশ্লীল ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেবে বলে ব্ল্যাকমেইল করার চেষ্টা করে আনোয়ার হোসেন।
এ ঘটনায় ওই কলেজ ছাত্রী বাদী হয়ে আনোয়ার হোসেনের বিরুদ্ধে বোয়ালিয়া মডেল থানায় গত বৃহস্পতিবার সকালে পর্ণ্যগ্রফি আইনে একটি মামলা দায়ের করলে বিকেলে চারঘাট উপজেলার বাদুড়িয়া গ্রামে বোয়ালিয়া থানা পুলিশের একটি টিম অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।
বোয়ালিয়া মডেল থানার অফিসার ইনচার্জ সোহরাওয়ার্দী জানান, গ্রেফতারকৃত আসামী এক কলেজ ছাত্রীর কিছু অশ্লিল ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল করে দিবে বলে হুমকি প্রদান করে এবং বিভিন্ন সময় ওই ছাত্রী ও তার বড় বোনকে কুপ্রস্তাব দিয়ে ব্ল্যাকমেইল করার চেস্টা করে।
গত বৃহস্পতিবার ওই কলেজ ছাত্রী পন্যগ্রাফি আইনে থানায় মামলা দায়ের করলে পুলিশ চারঘাট বাদুড়িয়া গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। শুক্রবার আদালতে গ্রেপ্তারকৃত আসামীকে প্রেরণ করা হলে বিজ্ঞ আদালত তাকে জেল হাজতে পাঠায়। মামলাটি তদন্ত ভার প্রদান করা হয়েছে বোয়ালিয়া মডেল থানার এসআই শাকিল আহাম্মেদকে।
আপনার মতামত লিখুন :