জমি বিক্রিতে মূল্য গোপন, রাজস্ব ফাঁকি ও মানি লন্ডারিংয়ের অভিযোগ
বৃহত্তর চট্টগ্রাম সমিতি গাজীপুর এর ঈদ পূর্ণমিলনী ও সাধারণ সভা অনুষ্ঠিত
মাড়িয়ায় নুরানীয়া হাফিজিয়া মাদ্রাসার উন্নয়নে ইসলামী জলসা: শিল্পপতি সাকলায়েনের অনুদান
গাজীপুরে প্রধানমন্ত্রীর আকস্মিক যাত্রাবিরতি, নববর্ষে জনসমুদ্রের উচ্ছ্বাসে উষ্ণ অভ্যর্থনা
মিথ্যা সংবাদ প্রচারের প্রতিবাদে কৃষক দলের নেতার সংবাদ সম্মেলন
পূর্ব শত্রুতার জেরে দুর্গাপুরে পুকুরে বিষ প্রয়োগ, নিষিদ্ধ ছাত্রলীগ নেতার বিরুদ্ধে থানায় অভিযোগ
গাজীপুর মহানগরের ৪৭নং ওয়ার্ডে ওরিয়েন্ট ক্লাবের উদ্যোগে মিনিবার ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়
সারের কৃত্রিম সংকট ও অনিয়ম রোধে কৃষি কর্মকর্তার কঠোর হুঁশিয়ারি
প্রসূতি মায়েদের জন্য সাইকোলজিক্যাল কাউন্সিলিং সেবা চালু করল সিএমএইচআর
‘তারেক রহমানের কাছে আন্দোলনের ট্রফি দিয়ে নির্বাচনের তারিখ এনেছেন ড. ইউনূস’

আর্জেন্টিনাকে বিশ্বকাপ শিরোপা উপহার দেওয়া অধিনায়ক লিওনের মেসির অবদানের প্রতি কৃতজ্ঞতা ও ভালবাসা প্রদর্শন করেছে দক্ষিণ আমেরিকান ফুটবলের সর্বোচ্চ সংস্থা কনমেবল। প্যারাগুয়ের লুকুতে অবস্থিত সংস্থার সদর দপ্তরের যাদুঘরে এবার কিংবদন্তী খেলোয়াড় পেলে ও দিয়েগো ম্যারাডোনার পাশে মেসির ভাস্কর্য স্থান পেয়েছে।
একইসাথে মেসির হাতে তুলে দেয়া হয়েছে ফ্রান্সকে হারিয়ে বিশ্বকাপ ও ইতালিকে হারিয়ে আর্জেন্টিনার অর্জন করা ফিনালিসিমার রেপ্লিকা ট্রফি। গতকাল অনুষ্ঠিত কোপা লিবারেটেডোরসের ড্র অনুষ্ঠানের আগে এক সংক্ষিপ্ত অনুষ্ঠানে মেসির হাতে রেপ্লিকা তুলে দেয়া হয়। এ সময় আর্জেন্টাইন দলের অন্যান্য সদস্য ও কোচ লিওনেল স্কালোনির হাতে ক্ষুদ্র আকারের ট্রফি তুলে দেয়া হয়। এর মধ্যে ২০২১ সালে ব্রাজিলকে হারিয়ে জয় করা কোপা আমেরিকার ট্রফিও রয়েছে।
এ সময় উচ্ছসিত মেসি বলেছেন, ‘আমরা এই মুহূর্তে বিশেষ ও দারুন কিছু সুন্দর মুহূর্ত উপভোগ করছি। সকলের কাছ থেকে অকুন্ঠ ভালবাসা পাচ্ছি। দক্ষিণ আমেরিকার দেশ হিসেবে আবারো আমরা বিশ্বকাপ শিরোপা জিততে চাই।’
গত ডিসেম্বরে কাতারে বিশ্বকাপ জয়ের পর বৃহস্পতিবার প্রথম আন্তর্জাতিক প্রীতি ম্যাচে পানামাকে ২-০ গোলে পরাজিত করেছে আর্জেন্টিনা।
বাসস
আপনার মতামত লিখুন :