জমি বিক্রিতে মূল্য গোপন, রাজস্ব ফাঁকি ও মানি লন্ডারিংয়ের অভিযোগ
বৃহত্তর চট্টগ্রাম সমিতি গাজীপুর এর ঈদ পূর্ণমিলনী ও সাধারণ সভা অনুষ্ঠিত
মাড়িয়ায় নুরানীয়া হাফিজিয়া মাদ্রাসার উন্নয়নে ইসলামী জলসা: শিল্পপতি সাকলায়েনের অনুদান
গাজীপুরে প্রধানমন্ত্রীর আকস্মিক যাত্রাবিরতি, নববর্ষে জনসমুদ্রের উচ্ছ্বাসে উষ্ণ অভ্যর্থনা
মিথ্যা সংবাদ প্রচারের প্রতিবাদে কৃষক দলের নেতার সংবাদ সম্মেলন
পূর্ব শত্রুতার জেরে দুর্গাপুরে পুকুরে বিষ প্রয়োগ, নিষিদ্ধ ছাত্রলীগ নেতার বিরুদ্ধে থানায় অভিযোগ
গাজীপুর মহানগরের ৪৭নং ওয়ার্ডে ওরিয়েন্ট ক্লাবের উদ্যোগে মিনিবার ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়
সারের কৃত্রিম সংকট ও অনিয়ম রোধে কৃষি কর্মকর্তার কঠোর হুঁশিয়ারি
প্রসূতি মায়েদের জন্য সাইকোলজিক্যাল কাউন্সিলিং সেবা চালু করল সিএমএইচআর
‘তারেক রহমানের কাছে আন্দোলনের ট্রফি দিয়ে নির্বাচনের তারিখ এনেছেন ড. ইউনূস’

হার দিয়ে সিরিজ শুরুর পরও নেদারল্যান্ডসের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ জিতলো স্বাগতিক জিম্বাবুয়ে। গতরাতে সিরিজ নির্ধারনী ম্যাচে জিম্বাবুয়ে ৭ উইকেটে হারিয়েছে নেদারল্যান্ডসকে। এতে বিশ^কাপ সুপার লিগের অংশ সিরিজটি ২-১ ব্যবধানে জিতলো জিম্বাবুয়ে। প্রথম ওয়ানডেতে নেদারল্যান্ডস ৩ উইকেটে ও দ্বিতীয় ম্যাচে জিম্বাবুয়ে ১ রানে জয় পেয়েছিলো।
হারারেতে টস জিতে প্রথমে ব্যাট করে নামে নেদারল্যান্ডস। কোন ব্যাটারই বড় ইনিংস খেলতে না পারলে ৫০ ওভারে ৯ উইকেটে ২৩১ রান করে ডাচরা। ম্যাক্স ও’দাউদ ৩৮, কলিন অ্যাকারম্যান ৩৭ ও অধিনায়ক স্কট এডওয়ার্ডস ৩৪ রান করেন। জিম্বাবুয়ের সিন উইলিয়ামস ৩ উইকেট নেন।
জবাবে ওয়েসলি মাধভেরে ও গ্যারি ব্যালেন্সের জোড়া হাফ-সেঞ্চুরিতে ৫০ বল হাতে রেখে ৩ উইকেটে ২৩৫ রান করে জিম্বাবুয়ে। ব্যালেন্স অপরাজিত ৬৪ ও মাধভেরে ৫০ ও সিন উইলিয়ামস ৪৩ রান করেন।
ম্যাচ ও সিরিজ সেরা হয়েছেন জিম্বাবুয়ের উইলিয়ামস।
বাসস
আপনার মতামত লিখুন :