গাজীপুরে প্রধানমন্ত্রীর আকস্মিক যাত্রাবিরতি, নববর্ষে জনসমুদ্রের উচ্ছ্বাসে উষ্ণ অভ্যর্থনা
মিথ্যা সংবাদ প্রচারের প্রতিবাদে কৃষক দলের নেতার সংবাদ সম্মেলন
পূর্ব শত্রুতার জেরে দুর্গাপুরে পুকুরে বিষ প্রয়োগ, নিষিদ্ধ ছাত্রলীগ নেতার বিরুদ্ধে থানায় অভিযোগ
গাজীপুর মহানগরের ৪৭নং ওয়ার্ডে ওরিয়েন্ট ক্লাবের উদ্যোগে মিনিবার ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়
সারের কৃত্রিম সংকট ও অনিয়ম রোধে কৃষি কর্মকর্তার কঠোর হুঁশিয়ারি
প্রসূতি মায়েদের জন্য সাইকোলজিক্যাল কাউন্সিলিং সেবা চালু করল সিএমএইচআর
‘তারেক রহমানের কাছে আন্দোলনের ট্রফি দিয়ে নির্বাচনের তারিখ এনেছেন ড. ইউনূস’
সেনানিবাসে আশ্রয় থেকে হত্যা মামলার আসামি, পতন হলো শিরীন শারমিনের
বিশ্ববাজারে ১২ শতাংশ তেল উধাও, ব্যারেল প্রতি মূল্য পরিশোধ করতে হচ্ছে ১৫০ ডলার
সাংবাদিকের বিরুদ্ধে এস এ গ্রুপের শতকোটি টাকার মামলার প্রতিবাদে চট্টগ্রামে বিক্ষোভ ও মানববন্ধন

মোঃ মানিক হোসেন, রাজশাহী প্রতিনিধি :
রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত জনসভায় যোগ দিতে এসে কুরমান আলী নামের একজন আওয়ামী কর্মীর মৃত্যু হয়েছে। মৃত্যুর সময় তাঁর বয়স হয়েছিল ৪৭ বছর।
রবিবার (২৯ জানুয়ারী) বেলা সাড়ে ৩টায় এই ব্যক্তি ঘোষপাড়া মোড়ে অসুস্থ হয়ে পড়ে বলে রাজশাহী মেডিকেল কলেজ ও হাসপাতাল সূত্র জানিয়েছেন।
মৃত ব্যক্তি রাজশাহীর পুঠিয়া উপজেলার ধলাট গ্রামের মৃত আব্দুর রশিদের ছেলে। তিনি একজন সাধারণ আওয়ামী কর্মী।
মৃত ব্যক্তির ছেলে আমিনুল ও গ্রামের মেম্বার মালেক জানান, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনসভায় এসে গাড়ি থেকে নামার পর বুকে ব্যথা শুরু হয়। বাড়ি ফেরার জন্য ঘোষপাড়া মোড়ে আসলে অসুস্থ হয়ে পড়ে।
মেডিকেল সূত্র জানায়, তাঁকে অসুস্থ অবস্থায় উদ্ধার করে চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়। সেখানে থাকা চিকিৎসক পরীক্ষা করে জানতে পারেন ওই ব্যক্তি স্ট্রোক করছেন। পরে চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন।
আপনার মতামত লিখুন :