জমি বিক্রিতে মূল্য গোপন, রাজস্ব ফাঁকি ও মানি লন্ডারিংয়ের অভিযোগ
বৃহত্তর চট্টগ্রাম সমিতি গাজীপুর এর ঈদ পূর্ণমিলনী ও সাধারণ সভা অনুষ্ঠিত
মাড়িয়ায় নুরানীয়া হাফিজিয়া মাদ্রাসার উন্নয়নে ইসলামী জলসা: শিল্পপতি সাকলায়েনের অনুদান
গাজীপুরে প্রধানমন্ত্রীর আকস্মিক যাত্রাবিরতি, নববর্ষে জনসমুদ্রের উচ্ছ্বাসে উষ্ণ অভ্যর্থনা
মিথ্যা সংবাদ প্রচারের প্রতিবাদে কৃষক দলের নেতার সংবাদ সম্মেলন
পূর্ব শত্রুতার জেরে দুর্গাপুরে পুকুরে বিষ প্রয়োগ, নিষিদ্ধ ছাত্রলীগ নেতার বিরুদ্ধে থানায় অভিযোগ
গাজীপুর মহানগরের ৪৭নং ওয়ার্ডে ওরিয়েন্ট ক্লাবের উদ্যোগে মিনিবার ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়
সারের কৃত্রিম সংকট ও অনিয়ম রোধে কৃষি কর্মকর্তার কঠোর হুঁশিয়ারি
প্রসূতি মায়েদের জন্য সাইকোলজিক্যাল কাউন্সিলিং সেবা চালু করল সিএমএইচআর
‘তারেক রহমানের কাছে আন্দোলনের ট্রফি দিয়ে নির্বাচনের তারিখ এনেছেন ড. ইউনূস’

মোঃ জাহিদ হাসান,( চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি):
মঙ্গলবার (২৪ জানুয়ারি) সিপিসি-১, চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্প, র্যাব-৫, এর অভিযানে চাঁপাইনবাবগঞ্জ জেলার নাচোল থানাধীন বিসিফ নামে এক ভূয়া এনজিও গ্রাহকের কোটি টাকা আত্মসাৎকারীর মূলহোতা ম্যানেজার সহ ৬ সদস্যকে গ্রেফতার করেন।
গ্রেফতারকৃতরা হলেন, নাচোল থানাধীন খলশির মোঃ জাকারিয়ার ছেলে মোঃ ইব্রাহিম (৩৭) রাজশাহী জেলার গোদাগাড়ী থানাধীন জাহানাবাদ এলাকার মৃত খলিলুর রহমানের ছেলে মোঃ রায়হান উদ্দিন (৩০) গাছপুকুরের মোঃ আব্দুল কুদ্দুসের ছেলে মোঃ আতিকুর রহমান (২৫) মুরাদপুরের মোঃ ইসরাইল হোসেনের ছেলে মোঃ ফরহাদ হোসেন (৩১)
মাধবপুরের আব্দুল হাকিফের ছেলে মোঃ শাহ আলম (২৪) খেসবার মো মতিউর রহমানের ছেলে মোঃ রেজাউল করিম (২৪) সর্ব থানা নাচোল
রাজশাহীর একটি অপারেশন দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে চাঁপাইনবাবগঞ্জ জেলার নাচোল পৌরসভাধীন ৭নং ওয়ার্ডের মাষ্টার পাড়াস্থ সুফিয়ান বিদ্যা নিকেতন এন্ড প্রাইভেট হোম জনৈক মাইনুল ইসলাম এর ১তলা বিশিষ্ট বিল্ডিং ঘরে অভিযান পরিচালনা করে উক্ত আসামীকে গ্রেফতার করেন।
এ সময় তাদের কাছ থেকে , ৫০০ পিচ ভূয়া পাশ বই ১০টি ভূয়া সীল ১৪ টি রেজিষ্টা চেক/লোন ২০০ টি ব্যাংক চেক ৪ টি আইডি কার্ড ৭ টি মোবাইল ফোন এবং, ১০ টি সীমকার্ড জব্দ করেন।
র্যাবের প্রেস বিজ্ঞপ্তিতে জানা যায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, তারা দীর্ঘদিন ধরে প্রতারনা চক্রের সাথে সংঘবদ্ধভাবে গ্রামের সহজ সরল সাধারণ মানুষের টাকা গ্রহণ করে অধিক মুনাফা দেয়ার লোভ দেখিয়ে বিসিফ নামে একটি ভূয়া এনজিও প্রতিষ্ঠা করে। উক্ত এনজিওতে বিভিন্ন গ্রাহককে অধিক মুনাফার লোভ দেখিয়ে গরীব অসহায় লোকদের টাকা বিনিয়োগ এবং টাকা ঋণ নেয়ার জন্য উস্কানি প্রদান করে।
অসহায় লোকজন তাদের উস্কানিতে টাকা বিনিয়োগ করে এবং তাদের এনজিও হতে ফাঁকা চেক জমার মাধ্যমে ঋণ উত্তোলন করলে এনজিও কর্মীরা ব্যাংক চেক ব্যাংক মেইল এর মাধ্যমে অতিরিক্ত টাকা এবং গ্রাহকের জমাকৃত কোটি টাকা হাতিয়ে নিয়ে পালিয়ে যায়।
এ ঘটনায় চাঁপাইনবাবগঞ্জ জেলার নাচোল থানায় একটি মামলা রুজু করা হয়েছে।
আপনার মতামত লিখুন :