মাড়িয়ায় নুরানীয়া হাফিজিয়া মাদ্রাসার উন্নয়নে ইসলামী জলসা: শিল্পপতি সাকলায়েনের অনুদান
গাজীপুরে প্রধানমন্ত্রীর আকস্মিক যাত্রাবিরতি, নববর্ষে জনসমুদ্রের উচ্ছ্বাসে উষ্ণ অভ্যর্থনা
মিথ্যা সংবাদ প্রচারের প্রতিবাদে কৃষক দলের নেতার সংবাদ সম্মেলন
পূর্ব শত্রুতার জেরে দুর্গাপুরে পুকুরে বিষ প্রয়োগ, নিষিদ্ধ ছাত্রলীগ নেতার বিরুদ্ধে থানায় অভিযোগ
গাজীপুর মহানগরের ৪৭নং ওয়ার্ডে ওরিয়েন্ট ক্লাবের উদ্যোগে মিনিবার ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়
সারের কৃত্রিম সংকট ও অনিয়ম রোধে কৃষি কর্মকর্তার কঠোর হুঁশিয়ারি
প্রসূতি মায়েদের জন্য সাইকোলজিক্যাল কাউন্সিলিং সেবা চালু করল সিএমএইচআর
‘তারেক রহমানের কাছে আন্দোলনের ট্রফি দিয়ে নির্বাচনের তারিখ এনেছেন ড. ইউনূস’
সেনানিবাসে আশ্রয় থেকে হত্যা মামলার আসামি, পতন হলো শিরীন শারমিনের
বিশ্ববাজারে ১২ শতাংশ তেল উধাও, ব্যারেল প্রতি মূল্য পরিশোধ করতে হচ্ছে ১৫০ ডলার

মোঃ মানিক হোসেন, রাজশাহী প্রতিনিধি :
রাজশাহী মহানগরীর ২৪ নং ওয়ার্ডের অপরিচ্ছন্ন ড্রেন, কচুরিপানা যুক্ত ডোবা ও মশা নিধনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবিতে সংবাদ সম্মেলন করেছেন দেশের তিনটি প্রধান রাজনৈতিক দলের তরুণ নেতৃবৃন্দরা।
রোববার (১৫ জানুয়ারি) সকাল ১১টায় নগরীর উপশহর এলাকার একটি অভিজাত হোটেলের হলরুমে এর আয়োজন করে ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল।
সংবাদ সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনটির আঞ্চলিক ব্যবস্থাপক আসমা আক্তার। নগরীর ২৪ নং ওয়ার্ডের বিদ্যমান সমস্যা সমাধানকল্পে সম্মিলিত উদ্যোগে কাজ করছেন ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল এর ২১তম ব্যাচের ফেলো তরুণ, বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের উপ সমাজসেবা সম্পাদক ও রাবির শেখ ফজিলাতুন্নেছা মুজিব হল ছাত্রলীগের সভাপতি তাজরীন আহমেদ খান মেধা, জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল রাজশাহী মহানগর কমিটির সদস্য সচিব আসাদুজ্জামান জনি এবং জাতীয় ছাত্র সমাজের নগর কমিটির সিনিয়র যুগ্ন আহবায়ক শাওন আহমেদ।
এ সময় লিখিত বক্তব্যে তারা বলেন, আপাতত নগরী ২৪ নং ওয়ার্ডের বিভিন্ন সমস্যা নিয়ে তিনটি ভিন্ন ভিন্ন রাজনৈতিক দলের তরুণ নেতৃবৃন্দ কাজ করছেন। পুলিশ ফাঁড়ির পূর্ব পাশে অপরিষ্কার ড্রেন এবং কেদুর মোড়ের পিছনের দিকে কচুরিপানা যুক্ত ডোবার কারণে মশার উপদ্রব বেড়েছে উল্লেখ করে বক্তারা বলেন, রাজশাহী সিটি কর্পোরেশন নগরীকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে যথেষ্ট আন্তরিক।
সেজন্য এলাকার যৌথ অ্যাডভোকেসি কাজের অংশ হিসেবে সমস্যাযুক্ত স্থান পরিদর্শন শেষে দেড়শটি পরিবারের দুইশত জনের বেশি জনগণের কাছ থেকে গণস্বাক্ষর গ্রহণ করা হয়েছে। এর ভিত্তিতে একটি পিটিশন মেয়র দপ্তর এবং পরিষ্কার পরিচ্ছন্ন বিভাগে জমা দেওয়া হয়েছে। সংশ্লিষ্ট দপ্তর থেকেও এ বিষয়ে পদক্ষেপ গ্রহণের জন্য আশ্বাস প্রদান করেছে।
আপনার মতামত লিখুন :