পুঠিয়ায় প্রতিপক্ষের হামলায় নারীসহ আহত ৭, আইসিইউতে ১
পথচারী ও রোজাদারদের মাঝে সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশনের ইফতার বিতরণ
বাউফলে ছাত্রদলের উদ্যোগে কুরআন খতম ও ইফতার মাহফিল
সম্পত্তির লোভে বাবাকে পিটিয়ে হত্যা করলেন দুই ছেলে! লাশের পাশে বৃদ্ধা মা
ইরানি নারী ফুটবল দলকে আশ্রয় দেবে ট্রাম্প
কলাবাগানের তেঁতুলতলা মাঠে উদ্বোধন হলো ‘শিশু কর্ণার’
নওহাটায় সাবেক কাউন্সিলরের বিরুদ্ধে প্রাণনাশের হুমকির অভিযোগ
টঙ্গীতে সাংবাদিকদের বাড়িতে দুর্বৃত্তদের হামলা, থানায় অভিযোগ
গাজীপুরে সাংবাদিক অধিকার বাস্তবায়ন সোসাইটির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

মানিক হোসেন, রাজশাহী (বিভাগীয়)প্রতিনিধি :
এক বছর আগেই জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে কটূক্তি করায় কারাগারে যেতে হয়েছিল রাজশাহীর কাটাখালী পৌরসভার সাবেক মেয়র আব্বাস আলীকে।
কারাগার থেকে মুক্তি পেয়েই মঙ্গলবার (২৯ নভেম্বর) সন্ধ্যায় সন্ধ্যা পৌনে ৭টায় নগরীর সিঅ্যান্ডবি মোড়ে ফুল দিয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান। সেই সাথে কাদিরগঞ্জে জাতীয় চার নেতার অন্যতম শহীদ এএইচএম কামারুজ্জামানের সমাধীতে শ্রদ্ধা নিবেদন করেন তিনি।
জানা গেছে, এক বছর পর রাজশাহী সাইবার ট্রাইব্যুনালের বিচারক মো. জিয়াউর রহমান ডিজিটাল নিরাপত্তা আইনের দুই মামলায় জামিন মঞ্জুর করেন। সন্ধ্যায় কাগজ আসার পর নিয়ম নীতি মেনেই সন্ধ্যা সাড়ে ৬টার দিকে তাকে জেল খানা থেকে মুক্তি দেওয়া হয়।
উল্লেখ্য, কাটাখালীতে বঙ্গবন্ধুর ম্যুরাল স্থাপন নিয়ে আপত্তিকর কথা বলার অডিও ছড়িয়ে পড়ে গত বছরের নভেম্বরে। একটি ঘরোয়া বৈঠকে আলাপচারিতার ওই অডিও ছড়িয়ে পড়লে তোলপাড় সৃষ্টি হয়। পরিস্থিতি বেগতিক দেখে আব্বাস আলী আত্মগোপন করেন। পরে ঢাকা থেকে তাকে গ্রেপ্তার করে র্যাব।
পরে স্থানীয় সরকার বিভাগ প্রথমে সাময়িক এবং পরে স্থায়ীভাবে মেয়রের পদ থেকে আব্বাস আলীকে বরখাস্ত করে। পর পর দুবার নৌকা নিয়ে পৌরসভার মেয়র হওয়া আব্বাস আলী এই ঘটনার পর আওয়ামী লীগের দলীয় পদও হারিয়েছেন।
আপনার মতামত লিখুন :