পুঠিয়ায় প্রতিপক্ষের হামলায় নারীসহ আহত ৭, আইসিইউতে ১
পথচারী ও রোজাদারদের মাঝে সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশনের ইফতার বিতরণ
বাউফলে ছাত্রদলের উদ্যোগে কুরআন খতম ও ইফতার মাহফিল
সম্পত্তির লোভে বাবাকে পিটিয়ে হত্যা করলেন দুই ছেলে! লাশের পাশে বৃদ্ধা মা
ইরানি নারী ফুটবল দলকে আশ্রয় দেবে ট্রাম্প
কলাবাগানের তেঁতুলতলা মাঠে উদ্বোধন হলো ‘শিশু কর্ণার’
নওহাটায় সাবেক কাউন্সিলরের বিরুদ্ধে প্রাণনাশের হুমকির অভিযোগ
টঙ্গীতে সাংবাদিকদের বাড়িতে দুর্বৃত্তদের হামলা, থানায় অভিযোগ
গাজীপুরে সাংবাদিক অধিকার বাস্তবায়ন সোসাইটির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

কল্পনা খাতুন :
ফেডারেশন অব বাংলাদেশ জার্নালিস্ট অর্গানাইজেশন (এফবিজেও) এর বার্ষিক সাধারণ সভা ২০২২ বাংলাদেশ প্রেস কাউন্সিল মিলনায়তনে ২৬ নভেম্বর শনিবার দিনব্যাপী অনুষ্ঠিত হয়।
এফবিজেও’র সভাপতি লায়ন এইচ এম ইব্রাহিম ভূঁইয়ার সভাপতিত্বে সাধারণ সভায় স্বাগত বক্তব্য রাখেন এফবিজেওর মহাসচিব মোঃ শামছুল আলম।
অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এফবিজেও’র প্রস্তাবক ও প্রতিষ্ঠাতা সদস্য সচিব, রুর্যাল জার্নালিস্ট ফাউন্ডেশন (আরজেএফ) এর চেয়ারম্যান এস এম জহিরুল ইসলাম, এফবিজেও’র স্থায়ী পরিষদ সদস্য ও ডেমরা প্রেসক্লাবের সভাপতি মোঃ নজরুল ইসলাম চৌধুরী।
সাংগঠনিক রিপোর্ট পেশ করেন এফবিজেও’র অর্থ সচিব আব্দুল বাতেন সরকার। অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে এফবিজেও’র প্রয়াত ভাইস চেয়ারম্যান নজির আহমদ ও যুগ্ম মহাসচিব এম এ মোতালেব হোসেনের পরিবারকে এফবিজেও’র পক্ষ থেকে অর্থ সহায়তা প্রদান করা হয়।
এ পর্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রেস কাউন্সিলের সাবেক চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ মমতাজ উদ্দিন আহমেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক যুগ্ম সচিব ড. মোঃ শাহাদাত হোসেন।
অনুষ্ঠানের তৃতীয় পর্বে বিশেষ ক্ষেত্রে অবদানের জন্য কয়েকজন গুণীজনকে সংবর্ধনা প্রদান করা হয়। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলোয়াত করেন এফবিজেও’র প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ শাফিউর রহমান কাজী।
অনুষ্ঠানে এফবিজেও’র কার্যনির্বাহী পরিষদের সদস্যবৃন্দ, কাউন্সিলরবৃন্দ ও বিভিন্ন গণমাধ্যমের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
আপনার মতামত লিখুন :