পুঠিয়ায় প্রতিপক্ষের হামলায় নারীসহ আহত ৭, আইসিইউতে ১
পথচারী ও রোজাদারদের মাঝে সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশনের ইফতার বিতরণ
বাউফলে ছাত্রদলের উদ্যোগে কুরআন খতম ও ইফতার মাহফিল
সম্পত্তির লোভে বাবাকে পিটিয়ে হত্যা করলেন দুই ছেলে! লাশের পাশে বৃদ্ধা মা
ইরানি নারী ফুটবল দলকে আশ্রয় দেবে ট্রাম্প
কলাবাগানের তেঁতুলতলা মাঠে উদ্বোধন হলো ‘শিশু কর্ণার’
নওহাটায় সাবেক কাউন্সিলরের বিরুদ্ধে প্রাণনাশের হুমকির অভিযোগ
টঙ্গীতে সাংবাদিকদের বাড়িতে দুর্বৃত্তদের হামলা, থানায় অভিযোগ
গাজীপুরে সাংবাদিক অধিকার বাস্তবায়ন সোসাইটির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

ইমদাদুল হক ইমন :
চাঁপাইনবাবগঞ্জের সবকটা উপজেেলার নাগরিক জাতীয় পরিচয়পত্রের স্মার্টকার্ড হাতে পেলেও এখনো বঞ্চিত রয়েছে ভোলাহাটের ভোটারগণ।নাগরিকদের জাতীয় পরিচয়পত্র হিসেবে কাগজের ওপর লেমিনেটিং করা যে আইডি কার্ড ব্যবহৃত হয়ে আসছে, সেই কার্ডকে প্রতিস্থাপন করবে ইলেকট্রনিক চিপ সমৃদ্ধ নতুন প্রযুক্তির স্মার্ট আইডি কার্ড। এই স্মার্টকার্ডে ডিজিটাল পদ্ধতিতে সংরক্ষিত থাকে নাগরিকের বিভিন্ন তথ্য যা বিভিন্ন সুযোগ সুবিধা প্রাপ্তিকে আরও সহজ করবে। কিন্তু তা নাগালের বাইরে রয়েই গেছে ভোলাহাটের কপাল পোড়া জনগণের। তবে কবে নাগাদ হাতে পাবে তাও অনেকটাই অনিশ্চিত।
এবিষয়ে ভোলাহাট উপজেলা নির্বাচন কর্মকর্তা মোঃ তাসিনুর রহমানের কাছে সর্বশেষ খবর জানতে চাইলে তিনি জানান, নির্বাচন কমিশন থেকে সরবরাহ করলেই আমরা ভোটারদের হাতে পৌঁছে দিব স্মার্টকার্ড। কবে নাগাদ ভোলাহাটের ভোটাররা তাদের প্রতীক্ষিত স্মার্টকার্ড হাতে পাবে এমন প্রশ্ন করলে তিনি তা জানেন না বলে জানান। তবে তিনি আশা প্রকাশ করেন যে, হয়ত অল্প কিছুদিনের মধ্যে চলে আসতে পারে! জেলার সবকটা উপজেলায় স্মার্টকার্ড হাতে পেলেও ভোলাহাটের ভোটাররা কেন পাচ্ছেনা এমন প্রশ্ন করলে তিনি প্রতিবেদককে বলেন আমরা চিঠি লিখেছি হয়ত পেয়ে যাব।
তবে ভোলাহাট উপজেলাবাসীর দাবি এই পিছিয়ে পড়া জনপদকে এগিয়ে নিতে যতটা দ্রুত সম্ভব ভোলাহাটের ভোটাররা যেন তাদের প্রতীক্ষিত স্মার্টকার্ড টা হাতে পায় সেব্যাপারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে জোর দাবি জানান।
আপনার মতামত লিখুন :