গাজীপুরে প্রধানমন্ত্রীর আকস্মিক যাত্রাবিরতি, নববর্ষে জনসমুদ্রের উচ্ছ্বাসে উষ্ণ অভ্যর্থনা
মিথ্যা সংবাদ প্রচারের প্রতিবাদে কৃষক দলের নেতার সংবাদ সম্মেলন
পূর্ব শত্রুতার জেরে দুর্গাপুরে পুকুরে বিষ প্রয়োগ, নিষিদ্ধ ছাত্রলীগ নেতার বিরুদ্ধে থানায় অভিযোগ
গাজীপুর মহানগরের ৪৭নং ওয়ার্ডে ওরিয়েন্ট ক্লাবের উদ্যোগে মিনিবার ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়
সারের কৃত্রিম সংকট ও অনিয়ম রোধে কৃষি কর্মকর্তার কঠোর হুঁশিয়ারি
প্রসূতি মায়েদের জন্য সাইকোলজিক্যাল কাউন্সিলিং সেবা চালু করল সিএমএইচআর
‘তারেক রহমানের কাছে আন্দোলনের ট্রফি দিয়ে নির্বাচনের তারিখ এনেছেন ড. ইউনূস’
সেনানিবাসে আশ্রয় থেকে হত্যা মামলার আসামি, পতন হলো শিরীন শারমিনের
বিশ্ববাজারে ১২ শতাংশ তেল উধাও, ব্যারেল প্রতি মূল্য পরিশোধ করতে হচ্ছে ১৫০ ডলার
সাংবাদিকের বিরুদ্ধে এস এ গ্রুপের শতকোটি টাকার মামলার প্রতিবাদে চট্টগ্রামে বিক্ষোভ ও মানববন্ধন

কল্পনা খাতুন :
ফেডারেশন অব বাংলাদেশ জার্নালিস্ট অর্গানাইজেশন (এফবিজেও)’র উদ্যোগে রবিবার বাংলাদেশ শিশু কল্যাণ পরিষদ ভিআইপি সেমিনার হলে সাগর-রুনিসহ সকল সাংবাদিক হত্যার বিচারের দাবিতে গোলটেবিল আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এফবিজেও’র চেয়ারম্যান লায়ন এইচ এম ইব্রাহিম ভূঁইয়ার সভাপতিত্বে ও অর্থ সচিব আব্দুল বাতেন সরকারের সঞ্চালনায় সভায় স্বাগত বক্তব্য রাখেন এফবিজেও’র মহাসচিব মোঃ শামছুল আলম। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি আবু জাফর সূর্য। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) এর কার্যকরী সদস্য মোঃ জাকির হোসেন, জাতীয় সাংবাদিক সংস্থার চেয়ারম্যান লায়ন মোঃ নূর ইসলাম, রুর্যাল জার্নালিস্ট ফাউন্ডেশন (আরজেএফ) এর চেয়ারম্যান এস এম জহিরুল ইসলাম, দৈনিক সন্ধ্যাবাণীর নির্বাহী সম্পাদক খন্দকার সাইফুল ইসলাম সজল।
গোলটেবিল আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন এফবিজেও’র ভাইস চেয়ারম্যান মোঃ আবু বকর সিদ্দিক, শাহাদাৎ হোসেন শাওন, লুৎফুন নাহার রিক্তা, বাংলাদেশ সাংস্কৃতিক পরিষদের সাধারণ সম্পাদক আলী আশরাফ আকন্দ, বাংলাদেশ ই-প্রেসক্লাবের চেয়ারম্যান ফয়জুল কবির, শ্যামপুর প্রেসক্লাবের সভাপতি শহিদুল ইসলাম জনি, তেজগাঁও প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক ইসমাইল হোসেন।
এসময় অন্যান্যদের মধ্যে এফবিজেওর সহ-সাংগঠনিক সচিব শাহাদাৎ হোসেন ভূঁইয়া, সহ-দপ্তর সম্পাদক উর্মী রহমান ও সদস্য সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে পবিত্র কোরআন তেলোয়াত করেন এফবিজেওর প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ শাফিউর রহমান কাজী।
অনুষ্ঠানে বক্তরা বলেন, নানা আইনী জটিলতার কারণে স্বাধীনতার ৫০ বছরেও সাংবাদিক হত্যার বিচার যথাযথভাবে হয়নি। নেতৃবৃন্দ সাগর-রুনিসহ সকল সাংবাদিক হত্যার বিচার দাবি করেন। অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে এফবিজেও’র প্রতিষ্ঠাতা যুগ্ম মহাসচিব এম এ মোতালিব হোসেনসহ সকল প্রয়াত ও নিহত সাংবাদিকদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।
আপনার মতামত লিখুন :