মাড়িয়ায় নুরানীয়া হাফিজিয়া মাদ্রাসার উন্নয়নে ইসলামী জলসা: শিল্পপতি সাকলায়েনের অনুদান
গাজীপুরে প্রধানমন্ত্রীর আকস্মিক যাত্রাবিরতি, নববর্ষে জনসমুদ্রের উচ্ছ্বাসে উষ্ণ অভ্যর্থনা
মিথ্যা সংবাদ প্রচারের প্রতিবাদে কৃষক দলের নেতার সংবাদ সম্মেলন
পূর্ব শত্রুতার জেরে দুর্গাপুরে পুকুরে বিষ প্রয়োগ, নিষিদ্ধ ছাত্রলীগ নেতার বিরুদ্ধে থানায় অভিযোগ
গাজীপুর মহানগরের ৪৭নং ওয়ার্ডে ওরিয়েন্ট ক্লাবের উদ্যোগে মিনিবার ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়
সারের কৃত্রিম সংকট ও অনিয়ম রোধে কৃষি কর্মকর্তার কঠোর হুঁশিয়ারি
প্রসূতি মায়েদের জন্য সাইকোলজিক্যাল কাউন্সিলিং সেবা চালু করল সিএমএইচআর
‘তারেক রহমানের কাছে আন্দোলনের ট্রফি দিয়ে নির্বাচনের তারিখ এনেছেন ড. ইউনূস’
সেনানিবাসে আশ্রয় থেকে হত্যা মামলার আসামি, পতন হলো শিরীন শারমিনের
বিশ্ববাজারে ১২ শতাংশ তেল উধাও, ব্যারেল প্রতি মূল্য পরিশোধ করতে হচ্ছে ১৫০ ডলার

বিনোদন প্রতিবেদক
আজ মুক্তি পাচ্ছে নির্মাতা সৈয়দ ওয়াহিদুজ্জামান ডায়মন্ডের ‘রোহিঙ্গা’ সিনেমাটি। এগারটি সিনেমা হলে এটি মুক্তি পাচ্ছে বলে জানান নির্মাতা। করোনা মহামারীর কারণে দীর্ঘদিন আটকে ছিল সিনেমাটি। প্রায় একবছর আগে আনকাট সেন্সর পায় ‘রোহিঙ্গা’। ২০১৭ সালে শূটিং শুরু হয় এ সিনেমার এবং পরিকল্পনা ছিল ২০২০ সালেই মুক্তি দেওয়া হবে এটি। কিন্তু করোনা সংক্রমণ রোধে দেড় বছর সিনেমা হল বন্ধ ছিল। ফলে পিছিয়ে যায় সিনেমার সেন্সর।
অবশেষে মুক্তির আলো দেখতে পাচ্ছে জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত নির্মাতার এ সিনেমাটি। এ ছবিটি মিয়ানমারের রাখাইনে রোহিঙ্গা নির্যাতন ও হত্যার বিষয়টি নিয়ে নির্মিত হয়েছে। সিনেমায় অভিনয় করেছেন আরশি, ওমর আয়াজ অনি, সুচি, সাগর, বৃষ্টি, তানজিদ, হায়াতুজ্জামান, গোলাম রাব্বানিসহ আরও অনেকে।
নির্মাতা সৈয়দ ওয়াহিদুজ্জামান ডায়মন্ড বলেন, রোহিঙ্গাদের নিয়ে আমি প্রথম ২০১২ সালে সিনেমা নির্মাণ করার পরিকল্পনা করি। কিন্তু সে সময়ে এটি সম্ভব হয়নি। অবশেষে অনেক প্রতিকূলতা পার করে আমার সিনেমাটি মুক্তি পাচ্ছে। রোহিঙ্গা ক্রাইসিস আন্তর্জাতিক।
আপনার মতামত লিখুন :