জমি বিক্রিতে মূল্য গোপন, রাজস্ব ফাঁকি ও মানি লন্ডারিংয়ের অভিযোগ
বৃহত্তর চট্টগ্রাম সমিতি গাজীপুর এর ঈদ পূর্ণমিলনী ও সাধারণ সভা অনুষ্ঠিত
মাড়িয়ায় নুরানীয়া হাফিজিয়া মাদ্রাসার উন্নয়নে ইসলামী জলসা: শিল্পপতি সাকলায়েনের অনুদান
গাজীপুরে প্রধানমন্ত্রীর আকস্মিক যাত্রাবিরতি, নববর্ষে জনসমুদ্রের উচ্ছ্বাসে উষ্ণ অভ্যর্থনা
মিথ্যা সংবাদ প্রচারের প্রতিবাদে কৃষক দলের নেতার সংবাদ সম্মেলন
পূর্ব শত্রুতার জেরে দুর্গাপুরে পুকুরে বিষ প্রয়োগ, নিষিদ্ধ ছাত্রলীগ নেতার বিরুদ্ধে থানায় অভিযোগ
গাজীপুর মহানগরের ৪৭নং ওয়ার্ডে ওরিয়েন্ট ক্লাবের উদ্যোগে মিনিবার ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়
সারের কৃত্রিম সংকট ও অনিয়ম রোধে কৃষি কর্মকর্তার কঠোর হুঁশিয়ারি
প্রসূতি মায়েদের জন্য সাইকোলজিক্যাল কাউন্সিলিং সেবা চালু করল সিএমএইচআর
‘তারেক রহমানের কাছে আন্দোলনের ট্রফি দিয়ে নির্বাচনের তারিখ এনেছেন ড. ইউনূস’

বিনোদন প্রতিবেদক : সম্প্রতি নির্মিত হয়েছে একক নাটক ‘পুষ্প কথা’। এই নাটকে প্রধান চরিত্রে অভিনয় করেছেন ছোটপর্দার জনপ্রিয় অভিনয়শিল্পী মৌসুমী হামিদ। এতে মৌসুমী হামিদের বিপরীতে অভিনয় করেছেন আশিক চৌধুরী ও কাজল রায়হান। নাটকটি রচনা ও পরিচালনা করেছেন নির্মাতা জাহিদ হাসান।
জানা গেছে, শুক্রবার রাত ৮ টায় এসএ টিভির বিশেষ আয়োজনে নাটকটি প্রচারিত হবে। স্পটলাইট পিআর এর সৌজন্যে নাটকটির টাইটেল স্পন্সর ‘রয়্যাল ক্যাফে’।
‘পুষ্প কথা’ নাটকে মৌসুমী হামিদ, আশিক চৌধুরী ও কাজল রায়হান ছাড়াও আরও অভিনয় করেছেন কাজী ঊজ্জল ও রেবেকা রৌফ সহ আরও অনেকে।
এ প্রসঙ্গে নির্মাতা জাহিদ হাসান বলেন, ‘দর্শকদের বিনোদনের কথা ভেবেই নাটকটি বানানো হয়েছে। ‘পুষ্প কথা’ নাটকটির গল্প অনেক সুন্দর। আশা করছি, নাটকটি দর্শকরা উপভোগ করবেন।’
উল্লেখ্য, গাজীপুরের পুবাইলে নাটকটির দৃশ্যধারণের কাজ শেষ করা হয়। খুব শিগগির একটি ইউটিউব চ্যানেলে নাটকটি মুক্তি পাবে।
আপনার মতামত লিখুন :