পথচারী ও রোজাদারদের মাঝে সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশনের ইফতার বিতরণ
বাউফলে ছাত্রদলের উদ্যোগে কুরআন খতম ও ইফতার মাহফিল
সম্পত্তির লোভে বাবাকে পিটিয়ে হত্যা করলেন দুই ছেলে! লাশের পাশে বৃদ্ধা মা
ইরানি নারী ফুটবল দলকে আশ্রয় দেবে ট্রাম্প
কলাবাগানের তেঁতুলতলা মাঠে উদ্বোধন হলো ‘শিশু কর্ণার’
নওহাটায় সাবেক কাউন্সিলরের বিরুদ্ধে প্রাণনাশের হুমকির অভিযোগ
টঙ্গীতে সাংবাদিকদের বাড়িতে দুর্বৃত্তদের হামলা, থানায় অভিযোগ
গাজীপুরে সাংবাদিক অধিকার বাস্তবায়ন সোসাইটির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
ফরিদপুরে হ্যান্ড মাইকে ৭ মার্চের ভাষণ বাজালেন যুবলীগ কর্মী

মো: মাসুম রানা :
পবিত্র মাহে রমজানের সহমর্মিতা ও ভ্রাতৃত্ববোধের শিক্ষা ধারণ করে রাজধানীর উত্তরা আব্দুল্লাহপুর ও টঙ্গী এলাকায় ভ্রাম্যমাণ পথচারী ও রোজাদারদের মাঝে ইফতার বিতরণ ও বিশেষ দোয়া মাহফিলের আয়োজন করেছে সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশন।
মঙ্গলবার (১০ মার্চ) ইফতারের পূর্ব মুহূর্তে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের উত্তরা আব্দুল্লাহপুর ও টঙ্গীসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে এই মানবিক ও ধর্মীয় কর্মসূচি পালন করা হয়। এ সময় সংগঠনের পক্ষ থেকে প্রায় তিন শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ, বাসের যাত্রী ও কর্মব্যস্ত পথচারীর হাতে ইফতার সামগ্রী তুলে দেওয়া হয়।
এ বিষয়ে সংগঠনের সভাপতি এ কে এম আজিজুল হক বলেন, “ইসলাম মানবতার ধর্ম। রমজান আমাদের সহমর্মিতা ও ভ্রাতৃত্ববোধের শিক্ষা দেয়। মানুষের মুখে হাসি ফোটাতে পারলেই আমাদের এই উদ্যোগ সার্থক হবে।”
সিনিয়র সহ-সভাপতি কালিমুল্লাহ ইকবাল বলেন, “সামাজিক দায়বদ্ধতা থেকেই আমরা এই উদ্যোগ নিয়েছি। সমাজের বিভিন্ন স্তরের মানুষের মাঝে ভ্রাতৃত্ব ও সম্প্রীতির বন্ধন গড়ে তোলাই আমাদের লক্ষ্য।”
সাধারণ সম্পাদক মনির হোসেন চৌধুরী বলেন, “উত্তরা আব্দুল্লাহপুর ও টঙ্গী রেলস্টেশন এলাকার পথচারী ও সাধারণ রোজাদারদের কষ্ট কিছুটা লাঘব করার উদ্দেশ্যেই আমাদের এই ক্ষুদ্র আয়োজন। আশা করি এটি একটি ইতিবাচক দৃষ্টান্ত হয়ে থাকবে।”
ইফতার বিতরণের আগে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত করা হয়। কর্মসূচিতে সংগঠনের কেন্দ্রীয় নেতৃবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সদস্যরা উপস্থিত ছিলেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মসূচির সাফল্য কামনা করেন গাজীপুর জেলা রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক মো. মাসুম রানা এবং সিনিয়র সাংবাদিক মো. মোস্তাকিম খান।
এছাড়া কেন্দ্রীয় কমিটির অন্যান্য সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন এম বিল্লাহ শিশির, মো. আলমগীর হোসেন, কাজী আশরাফুল আলম ও মো. ফিরোজ সাহাদাত।
সংগঠনটির কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক কামাল খান বলেন, ভবিষ্যতেও সমাজের সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে এমন মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।
আপনার মতামত লিখুন :