সর্বশেষ :

ফরিদপুরে হ্যান্ড মাইকে ৭ মার্চের ভাষণ বাজালেন যুবলীগ কর্মী


অনলাইন ডেস্ক
প্রকাশের সময় : মার্চ ৮, ২০২৬ । ১:৪২ পূর্বাহ্ণ
ফরিদপুরে হ্যান্ড মাইকে ৭ মার্চের ভাষণ বাজালেন যুবলীগ কর্মী

ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে ফরিদপুর শহরের বিভিন্ন সড়কে ঘুরে ঘুরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাষণ প্রচার করেছেন রনি ঘোষ নামের এক স্থানীয় যুবলীগ কর্মী। শনিবার রাতে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে তাকে এই ভাষণ বাজাতে দেখা যায়।

প্রত্যক্ষদর্শীরা জানান, একটি ছোট হ্যান্ড মাইক হাতে নিয়ে রনি ঘোষ শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন। এ সময় মাইকে বঙ্গবন্ধুর সেই ঐতিহাসিক ‘এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম’ সংবলিত ভাষণটি বাজানো হচ্ছিল। ভাষণ প্রচারের এই দৃশ্যটি উপস্থিত পথচারীরা মোবাইলে ধারণ করেন, যা পরবর্তীতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে।

বিষয়টি নিয়ে রাজনৈতিক মহলে আলোচনা শুরু হয়েছে। ফরিদপুর জেলা বিএনপির সদস্যসচিব এ কে এম কিবরিয়া স্বপন জানান, ঘটনাটি সম্পর্কে তিনি অবগত নন। তিনি বলেন, “এটি দেখার দায়িত্ব আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর। তাদেরই এ বিষয়ে ব্যবস্থা নেওয়া উচিত।”

অন্যদিকে, ফরিদপুরের কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম বলেন, “বিষয়টি আমার জানা নেই এবং এ নিয়ে এখন পর্যন্ত কেউ কোনো অভিযোগও করেননি। তবে আমরা খোঁজখবর নিচ্ছি এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।”

পুরোনো সংখ্যা

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
%d bloggers like this: