কলাবাগানের তেঁতুলতলা মাঠে উদ্বোধন হলো ‘শিশু কর্ণার’
নওহাটায় সাবেক কাউন্সিলরের বিরুদ্ধে প্রাণনাশের হুমকির অভিযোগ
টঙ্গীতে সাংবাদিকদের বাড়িতে দুর্বৃত্তদের হামলা, থানায় অভিযোগ
গাজীপুরে সাংবাদিক অধিকার বাস্তবায়ন সোসাইটির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
ফরিদপুরে হ্যান্ড মাইকে ৭ মার্চের ভাষণ বাজালেন যুবলীগ কর্মী
চাঁদা না দেয়ায় স্ত্রীর সামনেই স্বামী গণেশ পালকে নৃশংসভাবে কুপিয়ে হত্যা
বাংলাদেশে তেলের কোনো সংকট নেই: কৃষিমন্ত্রী
ইমাম নিয়োগ নিয়ে জামায়াত-বিএনপি সংঘর্ষ, নিহত এক
নড়াইলে আ.লীগ-বিএনপি সংঘর্ষে আহত ২০

রাজশাহীর পবা উপজেলার নওহাটা পৌরসভার কাউন্সিলর পদপ্রার্থী মো: গিয়াস উদ্দিন প্রাণনাশের হুমকি ও নানা প্রকার হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন।
রোববার (৮ মার্চ) বেলা ১১টায় নওহাটা বাজারে আয়োজিত এই সংবাদ সম্মেলনে তিনি সাবেক কাউন্সিলর মাসুদ পারভেজ শোভনের বিরুদ্ধে এসব অভিযোগ উত্থাপন করেন।
সংবাদ সম্মেলনে গিয়াস উদ্দিন নিজেকে বিএনপি পরিবারের সন্তান দাবি করে বলেন, তার বাবা দীর্ঘকাল ধরে বিএনপির রাজনীতির সাথে যুক্ত। তিনি নিজে সেনাবাহিনীর সদস্য হিসেবে ১৫ বছর অত্যন্ত নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করেছেন। সেনাবাহিনী থেকে ঐচ্ছিক অবসর গ্রহণের পর তিনি এলাকায় খেলাধুলা সামগ্রী বিতরণসহ বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে সক্রিয় রয়েছেন। আগামীতে নওহাটা পৌরসভার কাউন্সিলর পদে বিএনপি মনোনীত প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য তিনি প্রস্তুতি নিচ্ছেন।
গিয়াস উদ্দিনের অভিযোগ, তার ক্রমবর্ধমান জনপ্রিয়তা ও সামাজিক কর্মকাণ্ডে ঈর্ষান্বিত হয়ে সাবেক কাউন্সিলর মাসুদ পারভেজ শোভন ষড়যন্ত্র শুরু করেছেন। নানাভাবে তাকে অপদস্থ করার চেষ্টা চালিয়ে ব্যর্থ হওয়ার পর সবশেষে তাকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে।
তিনি বলেন, “এই ধরনের মিথ্যা অভিযোগ, হুমকি ও অপপ্রচার বন্ধ হওয়া প্রয়োজন। আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। অবিলম্বে এসব না থামলে আমি আইনি ব্যবস্থা নিতে বাধ্য হব।”
এদিকে তার বিরুদ্ধে আনা সকল অভিযোগ অস্বীকার করেছেন সাবেক কাউন্সিলর মাসুদ পারভেজ শোভন। সংবাদ সম্মেলনে তোলা অভিযোগগুলোকে ‘মনগড়া ও ভিত্তিহীন’ দাবি করে তিনি বলেন, “আমি একটি রাজনৈতিক পরিবারের সন্তান এবং সাবেক কাউন্সিলর। এলাকায় আমার একটি সামাজিক মর্যাদা রয়েছে।
রাজনৈতিক ফায়দা হাসিল ও আমার সম্মান ক্ষুণ্ণ করতেই উদ্দেশ্যপ্রণোদিতভাবে এই অপপ্রচার চালানো হচ্ছে।”
আপনার মতামত লিখুন :