ফরিদপুরে হ্যান্ড মাইকে ৭ মার্চের ভাষণ বাজালেন যুবলীগ কর্মী
চাঁদা না দেয়ায় স্ত্রীর সামনেই স্বামী গণেশ পালকে নৃশংসভাবে কুপিয়ে হত্যা
বাংলাদেশে তেলের কোনো সংকট নেই: কৃষিমন্ত্রী
ইমাম নিয়োগ নিয়ে জামায়াত-বিএনপি সংঘর্ষ, নিহত এক
নড়াইলে আ.লীগ-বিএনপি সংঘর্ষে আহত ২০
রাজধানীতে ঢাকাস্থ বেগমগঞ্জ উপজেলা ফোরামের ওয়ার্ড প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত
১৪ এপ্রিল থেকে শুরু হচ্ছে কৃষক কার্ড বিতরণ: রাষ্ট্রপতি
মুজিব নামে টয়লেট! বিদেশ থেকে এলো ছাত্রলীগের ২৪ ঘণ্টার আল্টিমেটাম
‘ইসরায়েলের হয়ে কেউ লড়তে চায় না’ বলে সাবেক মেরিন সেনার চিৎকার
বাংলাদেশের প্রধানমন্ত্রীর হাতে বিশ্বের অন্যতম নিরাপদ ফোন ‘সিরিন ফিনি’

সম্প্রতি সচিবালয় থেকে গুলশানে নিজ বাসভবনে ফেরার পথে গাড়িতে বসে কথা বলা অবস্থায় ক্যামেরাবন্দি হন প্রধানমন্ত্রী। সে সময় তাঁর হাতে থাকা স্মার্টফোনটি প্রযুক্তিপ্রেমী ও সাধারণ মানুষের মাঝে ব্যাপক কৌতূহল সৃষ্টি করেছে। অনলাইনে অনুসন্ধান চালিয়ে দেখা গেছে, প্রধানমন্ত্রীর ব্যবহৃত এই ফোনটি বিশ্বের প্রথম ব্লকচেইন নির্ভর স্মার্টফোন ‘সিরিন ফিনি’ (Sirin Finney), যা তৈরি করেছে সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান সিরিন ল্যাবস।
২০১৮ সালের মে মাসে প্রথম বাজারে আসা এই ফোনটি মূলত উচ্চপদস্থ কর্মকর্তা এবং ডিজিটাল নিরাপত্তা নিয়ে সচেতন ব্যক্তিদের কথা মাথায় রেখে তৈরি করা হয়েছে। স্ন্যাপড্রাগন প্রসেসরচালিত এই ফোনে ব্যবহার করা হয়েছে নিজস্ব ‘সিরিন অপারেটিং সিস্টেম’। তবে এর মূল বিশেষত্ব লুকানো আছে এর অভেদ্য নিরাপত্তা ব্যবস্থায়।
সিরিন ফিনি ফোনের সবচেয়ে বড় চমক হলো এর সেকেন্ডারি স্লাইডিং স্ক্রিন। ফোনটি ব্যবহারের সময় এর উপরিভাগ থেকে একটি ছোট আলাদা স্ক্রিন স্বয়ংক্রিয়ভাবে বেরিয়ে আসে। এই দ্বিতীয় স্ক্রিনটি মূল ফোন থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন একটি হার্ডওয়্যার হিসেবে কাজ করে। ব্যবহারকারীকে যেকোনো স্পর্শকাতর লেনদেন বা যোগাযোগের জন্য ‘ডাবল সিকিউরিটি চেক’ পার করতে হয়। অর্থাৎ, দুটি স্ক্রিনে দেখানো নম্বরের মিল পাওয়া গেলেই কেবল ফোনটি কার্যকর হয়।
তথ্যপ্রযুক্তির এই যুগে রাষ্ট্রীয় গোপনীয়তা ও সাইবার হামলা থেকে সুরক্ষায় ব্লকচেইন প্রযুক্তির এই ফোনটি অত্যন্ত কার্যকর। আন্তর্জাতিক বাজারে সিরিন ল্যাবসের তৈরি এই ফোনগুলোর দাম মডেলভেদে ৯৯৯ ডলার থেকে শুরু করে ৩,৫০০ ডলার (বাংলাদেশি মুদ্রায় প্রায় ১ লাখ ২০ হাজার থেকে ৪ লাখ টাকার বেশি) পর্যন্ত হয়ে থাকে।
সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞদের মতে, একজন রাষ্ট্রপ্রধানের ব্যক্তিগত ও দাপ্তরিক যোগাযোগের গোপনীয়তা রক্ষায় এই ধরনের বিশেষায়িত ফোন ব্যবহারের সিদ্ধান্ত অত্যন্ত সময়োপযোগী ও গুরুত্বপূর্ণ।
আপনার মতামত লিখুন :