সর্বশেষ :

খামেনির ছেলেকে ইরানের নেতৃত্বে দেখতে চায় না যুক্তরাষ্ট্র!


অনলাইন ডেস্ক
প্রকাশের সময় : মার্চ ৬, ২০২৬ । ১২:২৬ পূর্বাহ্ণ
খামেনির ছেলেকে ইরানের নেতৃত্বে দেখতে চায় না যুক্তরাষ্ট্র!

ইরানের পরবর্তী সর্বোচ্চ নেতা নির্বাচন প্রক্রিয়ায় সরাসরি হস্তক্ষেপের ইচ্ছা প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সম্প্রতি সংবাদমাধ্যম অ্যাক্সিওসকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জানান, এই নির্বাচন প্রক্রিয়ায় তিনি ব্যক্তিগতভাবে যুক্ত থাকতে চান।

ট্রাম্প বিশেষ করে ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির ছেলে মোজতবা খামেনিকে উত্তরসূরি হিসেবে অগ্রহণযোগ্য বলে অভিহিত করেছেন। তার মতে, মোজতবা খামেনি একজন ‘দুর্বল নেতা’ এবং তাকে ইরানের নেতৃত্বে দেখতে চায় না যুক্তরাষ্ট্র।

সাক্ষাৎকারে ট্রাম্প ভেনেজুয়েলার উদাহরণ টেনে বলেন, সেখানে নেতৃত্ব পরিবর্তনের ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের যেমন ভূমিকা ছিল, ইরানের ক্ষেত্রেও তেমন প্রভাব থাকা উচিত। তিনি মনে করেন, আগের নীতি অনুসরণকারী কাউকে নেতা হিসেবে মেনে নিলে আগামী পাঁচ বছরের মধ্যে ফের যুদ্ধের পরিস্থিতি তৈরি হতে পারে।

ট্রাম্পের ভাষ্যমতে, তারা কেবল সময় নষ্ট করছে। তিনি এমন একজন নেতাকে ইরানে দেখতে চান, যিনি অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতা ফিরিয়ে আনতে সক্ষম হবেন। মোজতবা খামেনির প্রতি অনাস্থা প্রকাশ করে ট্রাম্প স্পষ্ট করে দিয়েছেন যে, ইরানের শাসনব্যবস্থায় বড় ধরনের পরিবর্তনই তার মূল লক্ষ্য।

পুরোনো সংখ্যা

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
%d bloggers like this: