ফরিদপুরে হ্যান্ড মাইকে ৭ মার্চের ভাষণ বাজালেন যুবলীগ কর্মী
চাঁদা না দেয়ায় স্ত্রীর সামনেই স্বামী গণেশ পালকে নৃশংসভাবে কুপিয়ে হত্যা
বাংলাদেশে তেলের কোনো সংকট নেই: কৃষিমন্ত্রী
ইমাম নিয়োগ নিয়ে জামায়াত-বিএনপি সংঘর্ষ, নিহত এক
নড়াইলে আ.লীগ-বিএনপি সংঘর্ষে আহত ২০
রাজধানীতে ঢাকাস্থ বেগমগঞ্জ উপজেলা ফোরামের ওয়ার্ড প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত
১৪ এপ্রিল থেকে শুরু হচ্ছে কৃষক কার্ড বিতরণ: রাষ্ট্রপতি
মুজিব নামে টয়লেট! বিদেশ থেকে এলো ছাত্রলীগের ২৪ ঘণ্টার আল্টিমেটাম
‘ইসরায়েলের হয়ে কেউ লড়তে চায় না’ বলে সাবেক মেরিন সেনার চিৎকার
বাংলাদেশের প্রধানমন্ত্রীর হাতে বিশ্বের অন্যতম নিরাপদ ফোন ‘সিরিন ফিনি’

রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (রামেবি) উপাচার্য অধ্যাপক ডা. জাওয়াদুল হকের বিরুদ্ধে ঠিকাদারের কাছ থেকে ৯ শতাংশ কমিশন দাবির অভিযোগ উঠেছে। এই অভিযোগ খণ্ডন করতে আয়োজিত সংবাদ সম্মেলন শেষে উপস্থিত সাংবাদিকদের ৫০০ টাকা করে খাম বিতরণের ঘটনা ঘটেছে।
ভিসির ব্যক্তিগত সহকারী নাজমুল হোসেন নিজ কক্ষে ডেকে পছন্দের সাংবাদিকদের এই খাম প্রদান করেন। নাজমুল হোসেন স্বীকার করেছেন, উপস্থিত সাংবাদিকদের প্রায় ৮০ শতাংশকেই পর্যায়ক্রমে এই অর্থ দেওয়া হয়েছে।
ভিসি এই টাকা দেওয়ার বিষয়টিকে ‘ইফতারি খরচ’ হিসেবে দাবি করে বলেন, “৫০০ টাকায় কি সাংবাদিকদের খুশি করা যায়? এটি কেবল ইফতারের জন্য দিতে বলেছিলাম।” তবে এই অর্থের উৎস সম্পর্কে তিনি তাৎক্ষণিক কোনো সদুত্তর দিতে পারেননি। এ ঘটনায় রাজশাহী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা মামুন তীব্র প্রতিবাদ জানিয়ে বলেন, দুর্নীতির অভিযোগের মুখে সাংবাদিকদের টাকা দিয়ে প্রভাবিত করার চেষ্টা কোনোভাবেই সমর্থনযোগ্য নয়।
উল্লেখ্য, রামেবির স্থায়ী ক্যাম্পাস নির্মাণ প্রকল্পে ৭৭৭ কোটি টাকার দরপত্র প্রক্রিয়ায় কমিশন দাবির অভিযোগে বর্তমানে রাজশাহী উত্তাল। ঢাকার একটি ঠিকাদারী প্রতিষ্ঠান এই গুরুতর অভিযোগ তুলেছে। এদিকে দুর্নীতির দায়ে ভিসির অপসারণ দাবিতে ‘সচেতন রাজশাহীবাসী’র ব্যানারে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। আগামী তিন দিনের মধ্যে তাকে অপসারণ করা না হলে ভিসির দপ্তর ঘেরাও করার আল্টিমেটাম দিয়েছেন স্থানীয় বিশিষ্টজনেরা।
আপনার মতামত লিখুন :