দুর্গাপুরে বিএনপির দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত, নির্বাচনী বিজয়ে আনন্দ প্রকাশ
বাউফলে ছাত্রদল নেতার দোয়া ও মিলাদ মাহফিল
রাজশাহীর ছয় আসনে বিএনপির দখলে চারটি, জামায়াতের ঝুলিতে দুইটি
ভদ্রায় লোহার রড–হাতুড়ি নিয়ে তাণ্ডব: ব্যবসায়ী হত্যাচেষ্টায় সন্ত্রাসী চক্রের নৃশংসতার প্রতিবাদে সংবাদ সম্মেলন
গাজীপুর মহানগরের ৪৭ নম্বর ওয়ার্ডে ওরিয়েন্ট ক্লাবের নাইট মিনিবার ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
সাম্প্রদায়িক সম্প্রীতির নিরাপদ বাংলাদেশ গড়তে ধানের শীষের বিকল্প নেই— দুর্গাপুরে অধ্যাপক নজরুল ইসলাম
পুঠিয়া-দুর্গাপুরে ধানের শীষের গণজোয়ার
এই দেশে আর বিভাজনের রাজনীতি করতে দেওয়া হবে না: রাজশাহীতে জামাতে আমির
কলম ছেড়ে প্রকৃতির কোলে: ‘রাজশাহীর আলো’র আনন্দঘন বনভোজন সম্পন্ন
জলবায়ু ও মানবিক দায়বদ্ধতায় স্থাপত্যের ভূমিকার কথা বললেন কাশেফ চৌধুরী

রবিউল ইসলাম,রাজশাহীঃ রাজশাহীর দুর্গাপুর উপজেলার ৬ নম্বর মাড়িয়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর উদ্যোগে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৫ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ৪ নম্বর ওয়ার্ডের কাশেমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ সভার আয়োজন করা হয়।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী অধ্যাপক নজরুল ইসলাম মন্ডলের বিপুল ভোটে বিজয় অর্জন উপলক্ষে এবং দলের চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় এই বিশেষ দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে যুবদল নেতা মোঃ মাহবুব আলমের সঞ্চালনায় সভাপতিত্ব করেন বিএনপি নেতা আলহাজ্ব আবু বক্কর মাস্টার। আলোচনা সভায় বক্তারা বলেন, নির্বাচনে বিএনপির এই বিজয় জনগণের স্বতঃস্ফূর্ত রায়ের প্রতিফলন। তারা আগামী দিনে দলের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল ও শক্তিশালী করার প্রত্যয় ব্যক্ত করেন।
সভায় উপস্থিত ছিলেন ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ শফিকুল ইসলাম, উপজেলা যুবদলের সাবেক সহ-সভাপতি আব্দুল হান্নান, প্রবাসী মানবিক ফাউন্ডেশনের সভাপতি মোঃ শহিদুল ইসলাম, বিএনপি নেতা সালাউদ্দিন চৌধুরী, ৬ নম্বর মাড়িয়া ইউনিয়ন বিএনপির সাবেক সদস্য সচিব হুমায়ুন কবির, আব্বাস আলী, নাসির উদ্দিন মাস্টার, ৬ নম্বর মাড়িয়া ইউনিয়নের ছাত্রদলের সাবেক সভাপতি আখতারুজ্জামান সাগরসহ বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী।
অনুষ্ঠান শেষে দেশ, জাতি ও দলের সার্বিক কল্যাণ কামনায় বিশেষ দোয়া পরিচালনা করেন হাফেজ মোঃ সাকিব। এ সময় নেতৃবৃন্দ দলকে আরও সুসংগঠিত করতে সকল নেতাকর্মীকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
আপনার মতামত লিখুন :