গাজীপুর মহানগরের ৪৭ নম্বর ওয়ার্ডে ওরিয়েন্ট ক্লাবের নাইট মিনিবার ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
সাম্প্রদায়িক সম্প্রীতির নিরাপদ বাংলাদেশ গড়তে ধানের শীষের বিকল্প নেই— দুর্গাপুরে অধ্যাপক নজরুল ইসলাম
পুঠিয়া-দুর্গাপুরে ধানের শীষের গণজোয়ার
এই দেশে আর বিভাজনের রাজনীতি করতে দেওয়া হবে না: রাজশাহীতে জামাতে আমির
কলম ছেড়ে প্রকৃতির কোলে: ‘রাজশাহীর আলো’র আনন্দঘন বনভোজন সম্পন্ন
জলবায়ু ও মানবিক দায়বদ্ধতায় স্থাপত্যের ভূমিকার কথা বললেন কাশেফ চৌধুরী
রাজশাহী-৫: নজরুল ইসলামের পক্ষে মাঠে নেমেছেন কেন্দ্রীয় যুবদল নেতা গোলাম মোস্তফা
রাজশাহী প্রেসক্লাবের উদ্যোগে বার্ষিক মিলনমেলা ও বনভোজন রবিবার
রাজশাহী-৫ আসনে মনজুর রহমানের গণসংযোগে ভোটের মাঠে নতুন গতি
১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ মওকুফ ও পদ্মা ব্যারেজের ঘোষণা: রাজশাহীতে তারেক রহমান

মো: মাসুম রানা :
গাজীপুর মহানগরের ৪৭ নম্বর ওয়ার্ডের মরকুন মেম্বার পাড়ায় ওরিয়েন্ট ক্লাবের উদ্যোগে নাইট মিনি ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার সন্ধ্যা ৭টায় আয়োজিত এ টুর্নামেন্টের উদ্বোধন ঘোষণা করেন মরকুন মেম্বার পাড়া কল্যাণ সমিতির সভাপতি মো. মঞ্জুরুল হক।
উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মরকুন পূর্বপাড়া জামে মসজিদের সাধারণ সম্পাদক ও বিশিষ্ট সমাজসেবক মো. জামিল হোসেন, সমাজসেবক মো. ইউসুফ উল আলম, মো. শহিদুল্লাহ, শিক্ষা ও ক্রীড়া অনুরাগী মো. শরিফুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ হিউম্যান রাইটস ফাউন্ডেশনের যুগ্ম সচিব ও গাজীপুর জেলা রিপোর্টার্স ইউনিটের সাধারণ সম্পাদক মো. মাসুম রানা।
আমন্ত্রিত অতিথিদের মধ্যে ছিলেন বাংলাদেশ হুইলচেয়ার ক্রিকেট দলের অধিনায়ক মো. মহসিন, মো. এমদাদুল ইসলাম, মো. আরফান শেখ, মো. ইব্রাহিম মিয়া, মো. রিজন মিয়া এবং মো. রাকিবুল হাসান দিপু।
টুর্নামেন্ট পরিচালনার দায়িত্বে ছিলেন মো. অনিক সরকার। সহযোগিতায় ছিলেন মো. সাইমন ও মো. মিনহাজ মিয়া।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, এ নাইট মিনি ফুটবল টুর্নামেন্টে মোট ১৬টি দল অংশগ্রহণ করবে। ক্রীড়া ও সামাজিক সম্প্রীতি বৃদ্ধিতে এ আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন অতিথিরা।
আপনার মতামত লিখুন :