সাম্প্রদায়িক সম্প্রীতির নিরাপদ বাংলাদেশ গড়তে ধানের শীষের বিকল্প নেই— দুর্গাপুরে অধ্যাপক নজরুল ইসলাম
পুঠিয়া-দুর্গাপুরে ধানের শীষের গণজোয়ার
এই দেশে আর বিভাজনের রাজনীতি করতে দেওয়া হবে না: রাজশাহীতে জামাতে আমির
কলম ছেড়ে প্রকৃতির কোলে: ‘রাজশাহীর আলো’র আনন্দঘন বনভোজন সম্পন্ন
জলবায়ু ও মানবিক দায়বদ্ধতায় স্থাপত্যের ভূমিকার কথা বললেন কাশেফ চৌধুরী
রাজশাহী-৫: নজরুল ইসলামের পক্ষে মাঠে নেমেছেন কেন্দ্রীয় যুবদল নেতা গোলাম মোস্তফা
রাজশাহী প্রেসক্লাবের উদ্যোগে বার্ষিক মিলনমেলা ও বনভোজন রবিবার
রাজশাহী-৫ আসনে মনজুর রহমানের গণসংযোগে ভোটের মাঠে নতুন গতি
১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ মওকুফ ও পদ্মা ব্যারেজের ঘোষণা: রাজশাহীতে তারেক রহমান
পুঠিয়ায় ৩ মৃত্যু: ঘাতক বাস চালক ও গুজব ছড়ানো মূল হোতা গ্রেপ্তার

রবিউল ইসলাম: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহী-৫ (দুর্গাপুর-পুঠিয়া) আসনের বিএনপি মনোনীত প্রার্থী অধ্যাপক নজরুল ইসলাম মন্ডল বলেছেন, ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল মানুষের জন্য একটি নিরাপদ ও বৈষম্যহীন বাংলাদেশ গড়াই বিএনপির মূল লক্ষ্য। তিনি প্রতিশ্রুতি দেন, ধানের শীষ জয়যুক্ত হলে হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টানসহ প্রতিটি নাগরিক নিজ নিজ ধর্ম পালনে পূর্ণ নিরাপত্তা পাবেন এবং দেশে কোনো ধরনের সাম্প্রদায়িক বিভেদ থাকবে না।
আজ শুক্রবার (৬ ফেব্রুয়ারি) দুর্গাপুর পৌরসভার বিভিন্ন এলাকায় ব্যাপক গণসংযোগ শেষে বিকেলে ৭ নম্বর ওয়ার্ডের হিন্দুপাড়ায় আয়োজিত এক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অধ্যাপক নজরুল বলেন, “বিএনপি ক্ষমতায় এলে মানুষের জান-মাল ও ধর্মীয় উপাসনালয়ের নিরাপত্তা নিশ্চিত করা হবে। ব্যবসা বা বাড়ি নির্মাণের জন্য কাউকে আর চাঁদা দিতে হবে না।”
তিনি আরও উল্লেখ করেন, জনগণের হারানো ভোটাধিকার এবং নাগরিক মর্যাদা ফিরিয়ে দেওয়ার মাধ্যমেই একটি ন্যায়ভিত্তিক রাষ্ট্র গঠন সম্ভব।
বিশেষ অতিথির বক্তব্যে জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক গোলাম মোস্তফা মামুন বলেন, একটি অশুভ চক্র দেশকে অস্থিতিশীল করতে এবং সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টি করতে তৎপর। অতীতে যারা মা-বোনদের ওপর নির্যাতন চালিয়েছিল, তারা আজও ছদ্মবেশে ষড়যন্ত্র করছে। এদের হাত থেকে দেশকে রক্ষা করতে ধানের শীষের বিজয় অপরিহার্য।
সমাবেশটি সভাপতিত্ব করেন শ্রী সুনীল সরকার এবং সঞ্চালনা করেন জেলা যুবদল সদস্য মাহাবুব রহমান। সভায় বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন: মো. সাইদুর রহমান মুন্টু (সদস্য, জেলা বিএনপি), আলামিন সরকার টিটু (সহ-সাংগঠনিক সম্পাদক, বিভাগীয় কৃষক দল),
উপজেলা বিএনপির সাবেক সভাপতি আশরাফুল কবির বুলু, উপজেলা বিএনপির সাবেক সভাপতি এস এম আকবর আলী বাবলু, পৌর বিএনপির সাবেক সভাপতি আব্দুল আজিজ মন্ডল, পৌর বিএনপির সদস্য সচিব রেজাউল করিম স্বপন, পৌর বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক রফিকুল ইসলাম রফিক, পৌর যুবদলের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলাম আজম, উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য জার্জিস হোসেন সোহেল, বিএনপি নেতা গোলাম মর্তুজা সহ উপজেলা ও পৌর বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
বক্তারা আগামী ১২ ফেব্রুয়ারি নির্বাচনে দল-মত নির্বিশেষে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে গণতন্ত্র পুনরুদ্ধার এবং একটি স্বপ্নের বাংলাদেশ গড়ার লড়াইয়ে শামিল হওয়ার জন্য সাধারণ মানুষের প্রতি উদাত্ত আহ্বান জানান। সমাবেশ শেষে নেতাকর্মীরা এলাকায় ব্যাপক গণসংযোগ পরিচালনা করেন।
আপনার মতামত লিখুন :