সর্বশেষ :

রাজশাহী-৫ আসনে মনজুর রহমানের গণসংযোগে ভোটের মাঠে নতুন গতি


অনলাইন ডেস্ক
প্রকাশের সময় : জানুয়ারি ৩১, ২০২৬ । ৮:৫২ অপরাহ্ণ
রাজশাহী-৫ আসনে মনজুর রহমানের গণসংযোগে ভোটের মাঠে নতুন গতি

রবিউল ইসলাম: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজশাহী-৫ (দুর্গাপুর–পুঠিয়া) আসনে জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী মাওলানা মনজুর রহমানের ধারাবাহিক ও কৌশলগত গণসংযোগে নির্বাচনী মাঠে ব্যাপক প্রাণচাঞ্চল্য লক্ষ্য করা যাচ্ছে। তার গণসংযোগ কার্যক্রমে তরুণ থেকে প্রবীণ—সব শ্রেণির ভোটারদের মধ্যে ইতিবাচক সাড়া পড়েছে বলে স্থানীয় নেতাকর্মীরা জানিয়েছেন।
শনিবার দুর্গাপুর পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের শালঘরিয়া গ্রামে সরাসরি ভোটারদের সঙ্গে মতবিনিময় ও বাড়ি বাড়ি গিয়ে গণসংযোগ করেন জামায়াতে ইসলামীর প্রার্থী মাওলানা মনজুর রহমান। এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন রাজশাহী জেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি মুহাম্মদ নুরুজ্জামান লিটন।
উল্লেখ্য, নুরুজ্জামান লিটন শালঘরিয়া গ্রামের বাসিন্দা এবং একজন পরিচিত সামাজিক ব্যক্তিত্ব। প্রাথমিকভাবে এ আসনে তিনি দলীয় মনোনয়ন পেলেও পরে সাংগঠনিক সিদ্ধান্তে জামায়াতে ইসলামী প্রার্থী পরিবর্তন করে মাওলানা মনজুর রহমানকে চূড়ান্ত প্রার্থী ঘোষণা করে। প্রার্থী পরিবর্তনের ঘটনায় স্থানীয়ভাবে কিছুটা হতাশা দেখা দিলেও নুরুজ্জামান লিটনের সরব উপস্থিতি গণসংযোগ কার্যক্রমকে আরও গতিশীল করে তোলে। তার অংশগ্রহণে নেতাকর্মী ও সাধারণ ভোটারদের মধ্যে দ্বিধা কেটে গিয়ে নতুন উদ্দীপনা সৃষ্টি হয়।
গণসংযোগকালে মাওলানা মনজুর রহমান ভোটারদের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ কুশল বিনিময় করেন এবং দোয়া ও সমর্থন কামনার পাশাপাশি দাঁড়িপাল্লা প্রতীকে ভোট প্রার্থনা করেন। এ সময় তিনি বলেন, ন্যায় ও ইনসাফভিত্তিক সমাজ গঠন, সুশাসন প্রতিষ্ঠা এবং জনকল্যাণমূলক রাজনীতির মাধ্যমেই মানুষের প্রকৃত উন্নয়ন সম্ভব—এটাই জামায়াতে ইসলামীর মূল দর্শন।
গণসংযোগে আরও উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাস্টার সাইফুল ইসলাম, নায়েবে আমির অধ্যক্ষ ফজলুল বারী সোহরাব, সহকারী সেক্রেটারি মাওলানা রফিকুল ইসলাম, পৌর জামায়াতে ইসলামীর আমির নুর আলম, সেক্রেটারি শাহিনুর ইসলাম, জেলা ছাত্রশিবিরের সেক্রেটারি আব্দুর রউফ হোসেন, সভাপতি জাহিদুর রহমান, ছাত্রনেতা মাহফুজুর রহমানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
এ সময় মুহাম্মদ নুরুজ্জামান লিটন বলেন, নিজের এলাকা ও মানুষের সঙ্গে দলীয় প্রার্থীর পক্ষে গণসংযোগে অংশ নিতে পেরে তিনি গর্ব অনুভব করছেন।
স্থানীয় ভোটারদের সঙ্গে কথা বলে জানা যায়, সৎ, যোগ্য ও আদর্শবান নেতৃত্বকে সংসদে পাঠাতে তারা দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার বিষয়ে আগ্রহ প্রকাশ করছেন।
গণসংযোগ চলাকালে নেতাকর্মী, সমর্থক ও সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে শালঘরিয়া গ্রামে এক উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়, যা পুরো নির্বাচনী এলাকায় নতুন আলোচনার জন্ম দিয়েছে।

পুরোনো সংখ্যা

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
%d bloggers like this: