সর্বশেষ :

পুঠিয়ায় ৩ মৃত্যু: ঘাতক বাস চালক ও গুজব ছড়ানো মূল হোতা গ্রেপ্তার


অনলাইন ডেস্ক
প্রকাশের সময় : জানুয়ারি ২৭, ২০২৬ । ৪:১১ অপরাহ্ণ
পুঠিয়ায় ৩ মৃত্যু: ঘাতক বাস চালক ও গুজব ছড়ানো মূল হোতা গ্রেপ্তার

রবিউল ইসলামঃ রাজশাহীর পুঠিয়ার বেলপুকুর থানাধীন পোল্লাপুকুরে বাসের ধাক্কায় অটোরিকশার তিন যাত্রী নিহতের ঘটনায় প্রধান অভিযুক্ত চালক ও পরবর্তী বিশৃঙ্খলার মূল হোতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। কুষ্টিয়া ও রাজশাহী মহানগরীর পৃথক এলাকা থেকে তাদের আটক করা হয়।

গত ২৫ জানুয়ারি ২০২৬, বিকেল সাড়ে চারটার দিকে ঢাকা থেকে রাজশাহীগামী ‘রাজকীয় পরিবহন’-এর একটি বাস পুঠিয়াগামী একটি অটোরিকশাকে সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের ট্রিপল ই (EEE) বিভাগের ছাত্র শান্ত ইসলামসহ তিনজন নিহত হন। দুর্ঘটনার পরপরই চালক পালিয়ে গেলেও পুলিশ ঘাতক বাসটি জব্দ করে।

পুলিশের ভাষ্যমতে, দুর্ঘটনার পর একটি স্বার্থান্বেষী মহল গুজব ছড়িয়ে দেয় যে পুলিশ ঘাতক চালককে ছেড়ে দিয়েছে। এই মিথ্যা তথ্যের ভিত্তিতে উত্তেজিত জনতা পুলিশকে কাজে বাধা দেয় এবং বেলপুকুর থানার ওসি ও একজন এসআই-কে জিম্মি করে শারীরিকভাবে হেনস্থা করে। এমনকি এক পুলিশ সদস্যকে লাঞ্ছিত করার ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়। পরে সেনাবাহিনী ও অতিরিক্ত পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

বেলপুকুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরজুন জানান, জোড়া মামলার পর পুলিশ বিশেষ অভিযান শুরু করে: বাস চালক: সোমবার (২৬ জানুয়ারি) কুষ্টিয়ার দৌলতপুর থেকে চালক সাইফুল ইসলাম (৪৮)-কে গ্রেপ্তার করা হয়। তিনি নাটোর সদর উপজেলার কানাইখালী গ্রামের বাসিন্দা। তাকে মঙ্গলবার আদালতে সোপর্দ করা হয়েছে।

গুজবের মূল হোতা: পুলিশকে হেনস্থা ও সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে হাসানুর রহমান তুহিন (২৬)-কে গ্রেপ্তার করা হয়েছে। তুহিন বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং রাজশাহী মহানগরীর বড় বনগ্রাম এলাকার বাসিন্দা।

এ ঘটনায় সড়ক পরিবহন আইনে একটি এবং পুলিশ সদস্যদের ওপর হামলা ও সরকারি কাজে বাধার অভিযোগে পৃথক আরেকটি মামলা দায়ের ভিত্তিতেই তাদেরকে গ্রেফতার করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

পুরোনো সংখ্যা

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
%d bloggers like this: