জলবায়ু ও মানবিক দায়বদ্ধতায় স্থাপত্যের ভূমিকার কথা বললেন কাশেফ চৌধুরী
রাজশাহী-৫: নজরুল ইসলামের পক্ষে মাঠে নেমেছেন কেন্দ্রীয় যুবদল নেতা গোলাম মোস্তফা
রাজশাহী প্রেসক্লাবের উদ্যোগে বার্ষিক মিলনমেলা ও বনভোজন রবিবার
রাজশাহী-৫ আসনে মনজুর রহমানের গণসংযোগে ভোটের মাঠে নতুন গতি
১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ মওকুফ ও পদ্মা ব্যারেজের ঘোষণা: রাজশাহীতে তারেক রহমান
পুঠিয়ায় ৩ মৃত্যু: ঘাতক বাস চালক ও গুজব ছড়ানো মূল হোতা গ্রেপ্তার
উৎসবমুখর পরিবেশে ও যথাযোগ্য মর্যাদায় বৃহত্তর টঙ্গী প্রেস ক্লাবের ৭ম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
লুণ্ঠিত পুলিশের পোশাক ও ১৩ রাউন্ড গুলি উদ্ধার
শহীদ জিয়ার ৯০তম জন্মদিন উপলক্ষে রাজশাহীতে শীতবস্ত্র বিতরণ
শহীদ জিয়ার জন্মবার্ষিকীতে রাজশাহীতে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

নিজস্ব প্রতিনিধিঃ
উৎসবমুখর পরিবেশে ও যথাযোগ্য মর্যাদায় বৃহত্তর টঙ্গী প্রেস ক্লাবের ৭ম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে রবিবার (২৫ জানুয়ারি) সন্ধ্যায় টঙ্গী পূর্ব থানা রোডস্থ ক্লাবের নিজস্ব কার্যালয়ে এক আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টঙ্গী পূর্ব মেট্রো থানা বিএনপির সভাপতি সরকার জাবেদ আহমেদ সুমন। তিনি তাঁর বক্তব্যে বস্তুনিষ্ঠ সাংবাদিকতার গুরুত্ব তুলে ধরেন এবং প্রেস ক্লাবের উত্তরোত্তর সাফল্য কামনা করেন।
অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন টঙ্গী পূর্ব মেট্রো থানা যুবদলের আহ্বায়ক আকবর হোসেন ফারুক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজুল ইসলাম সাথী, সাবেক যুগ্ম আহবায়ক, গাজীপুর মহানগর স্বেচ্ছাসেবক দল।সৈয়দ আখতার হোসেন, নির্বাহী পরিচালক, আলোর মিছিল শিক্ষা পরিবার।
বৃহত্তর টঙ্গী প্রেস ক্লাবের সভাপতি মোঃ জাহাঙ্গীর মোল্লা-এর সভাপতিত্বে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ক্লাবের সহ-সভাপতি মোঃ আব্দুল্লাহ আল-হাতেম। অনুষ্ঠানের শেষ পর্যায়ে আমন্ত্রিত অতিথিদের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করেন ক্লাবের সাধারণ সম্পাদক মোঃ তরিকুল ইসলাম তারেক।
আলোচনা সভা শেষে এক বিশেষ দোয়া মাহফিলের আয়োজন করা হয়, যেখানে দেশ ও জাতির কল্যাণ এবং সাংবাদিকদের উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করা হয়
আপনার মতামত লিখুন :