পুঠিয়া-দুর্গাপুরে ধানের শীষের গণজোয়ার
এই দেশে আর বিভাজনের রাজনীতি করতে দেওয়া হবে না: রাজশাহীতে জামাতে আমির
কলম ছেড়ে প্রকৃতির কোলে: ‘রাজশাহীর আলো’র আনন্দঘন বনভোজন সম্পন্ন
জলবায়ু ও মানবিক দায়বদ্ধতায় স্থাপত্যের ভূমিকার কথা বললেন কাশেফ চৌধুরী
রাজশাহী-৫: নজরুল ইসলামের পক্ষে মাঠে নেমেছেন কেন্দ্রীয় যুবদল নেতা গোলাম মোস্তফা
রাজশাহী প্রেসক্লাবের উদ্যোগে বার্ষিক মিলনমেলা ও বনভোজন রবিবার
রাজশাহী-৫ আসনে মনজুর রহমানের গণসংযোগে ভোটের মাঠে নতুন গতি
১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ মওকুফ ও পদ্মা ব্যারেজের ঘোষণা: রাজশাহীতে তারেক রহমান
পুঠিয়ায় ৩ মৃত্যু: ঘাতক বাস চালক ও গুজব ছড়ানো মূল হোতা গ্রেপ্তার
উৎসবমুখর পরিবেশে ও যথাযোগ্য মর্যাদায় বৃহত্তর টঙ্গী প্রেস ক্লাবের ৭ম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

রবিউল ইসলাম,স্টাফ রিপোর্টারঃ রাজশাহীর তানোর উপজেলায় সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে ১১৫ বোতল ভারতীয় অবৈধ ফেন্সিডিল উদ্ধার করা হয়েছে। এ সময় একটি অ্যাপাচি আরটিআর মোটরসাইকেল জব্দ করা হলেও পাচারকারী কৌশলে পালিয়ে যায়।
শুক্রবার (১৬ জানুয়ারি) বিকেল সাড়ে ৩টার দিকে তানোর উপজেলার দেবীপুর মোড় এলাকায় তালন্দ ইউনিয়ন পরিষদের সামনে স্থাপিত চেকপোস্টে এ অভিযান পরিচালনা করা হয়। তানোর থানায় দায়িত্বরত সেনাসদস্যদের সহায়তায় এসআই উৎপল কুমার সরকারের নেতৃত্বে পুলিশ দল চেকপোস্ট চলাকালে একটি নীল রঙের রেজিস্ট্রেশনবিহীন মোটরসাইকেল সন্দেহজনকভাবে আসতে দেখেন। চেকপোস্টের উপস্থিতি টের পেয়ে চালক মোটরসাইকেলটি ফেলে রেখে দ্রুত পালিয়ে যায়।
পরবর্তীতে মোটরসাইকেলটি তল্লাশি করে ভেতর থেকে ১১৫ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। পুলিশ সূত্রে জানা গেছে, উদ্ধারকৃত মাদকদ্রব্যের আনুমানিক বাজারমূল্য প্রায় দুই লাখ টাকা।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন তানোর থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহীনুজ্জামান। তিনি বলেন, মাদক পাচারকারীদের শনাক্ত করে গ্রেপ্তারে অভিযান অব্যাহত থাকবে।
আপনার মতামত লিখুন :